Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১ 

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
08 February, 2025, 08:05 pm
Last modified: 08 February, 2025, 09:59 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১ 

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা এক দুর্বৃত্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
এম. আসাদুজ্জামান সাদ
08 February, 2025, 08:05 pm
Last modified: 08 February, 2025, 09:59 pm
গুলিতে আহত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা এক দুর্বৃত্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

এতে গুলিবিদ্ধ হয়েছেন মুবাশশের হোসেন নামের এক ছাত্র। তিনি মহানগরীর হাড়িনাল এলাকার আলী আহমেদের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধা্র করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গাজীপুরে গতকাল শুক্রবার শিক্ষোর্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ দিনভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচিতে অংশ নেন। তারা চলে যাওয়ার ঘণ্টা খানেক পর রাজবাড়ীর পশ্চিম পাশের রাজদিঘীর পাড় থেকে একটি মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গাজীপুর / গুলি / দুর্বৃত্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net