Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ন্যাশনাল ব্যাংক থেকে এক হাজার ৪১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ৪ মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2025, 08:40 pm
Last modified: 06 February, 2025, 08:43 pm

Related News

  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ

ন্যাশনাল ব্যাংক থেকে এক হাজার ৪১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ৪ মামলা

ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড, প্রকৃতি অ্যাসোসিয়েট ও দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে এসব ঋণ নেওয়া হয়েছিল।
টিবিএস রিপোর্ট
06 February, 2025, 08:40 pm
Last modified: 06 February, 2025, 08:43 pm

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে সুদ ও আসলসহ মোট এক হাজার ৪১৪ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৪টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড, প্রকৃতি অ্যাসোসিয়েট ও দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে এসব ঋণ নেওয়া হয়েছিল।

ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড সংক্রান্ত মামলায় দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হাসান টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আরিফ হাসানসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সিকদার পরিবার ও দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান পরস্পর যোগসাজশে টেলিভিশনটির কতিপয় কর্মচারীর নাম ব্যবহার করে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কাগুজে প্রতিষ্ঠান খুলেন।

এরপর ১৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় ব্রডওয়ে রিয়েল এস্টেটের নামে ৪৯০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। কিন্তু প্রকল্পের জমি অন্যের হলেও সেটিকে নিজেদের জমি দেখিয়ে এই ঋণ নেওয়া হয়।

হাসান টেলিকমের নামে সম্পত্তির মর্টগেজ সম্পর্কিত তথ্য গোপন রেখে, ব্যাংকিং নীতিমালা সম্পূর্ণরূপে উপেক্ষা করে এবং ক্ষমতার অপব্যবহার করে ৪৯০ কোটি টাকা ঋণ মঞ্জুর ও উত্তোলন করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

গত ৩০ নভেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ ১৭৮.৮৯ কোটি টাকাসহ মোট ৬৬৮.৮৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মো. ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শরীফ উজ্জামান খান, দুই পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি ও তওসিফ সাইফুল্লাহসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড সংক্রান্ত মামলায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে অবৈধভাবে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে পরে সুদ-আসলসহ ৫৮৩.১৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ, পরিচালক বাবু হরিদাস বর্মন, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদার।

অন্যদিকে প্রকৃতি অ্যাসোসিয়েট নামে কাগুজে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ৮০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত সুদসহ ২১.২৪ কোটি টাকাসহ মোট ১০১.২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় প্রকৃতি অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী মো. শরীফ-উজ্জামান খান, ন্যাশনাল ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু রাশেদ নোয়াবকে আসামি করা হয়েছে।

দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড সংক্রান্ত মামলায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সুদাসলে ৬১.২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ার, পরিচালক মোস্তফা মঈন সারওয়ার, ন্যাশনাল ব্যাংকের এমডি চৌধুরী মোসতাক আহমেদ, প্রিন্সিপাল অফিসার ও কুয়াকাটা শাখা ব্যবস্থাপক (চাকরিচ্যুত) রুমি ইমরোজ রশিদ, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার ও রিক হক সিকদার।

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল ব্যাংক / দুদকের মামলা / অর্থ আত্মসাৎ / মামলা / ঋণ জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net