Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ঢাকায় টিকিট কাউন্টার-ভিত্তিক বাস পরিচালনার উদ্বোধন বৃহস্পতিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2025, 06:30 pm
Last modified: 04 February, 2025, 06:34 pm

Related News

  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • রাজধানীতে পেট্রোল-অকটেন সংকট: অধিকাংশ পাম্পে ঝুলছে ‘নেই’ সাইনবোর্ড
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ

ঢাকায় টিকিট কাউন্টার-ভিত্তিক বাস পরিচালনার উদ্বোধন বৃহস্পতিবার

গোলাপি রংয়ের প্রায় দুই হাজার ৬১০টি বাস নামছে রাজধানীতে।
টিবিএস রিপোর্ট
04 February, 2025, 06:30 pm
Last modified: 04 February, 2025, 06:34 pm
রাজধানী ঢাকায় চলাচলকারী একটি বাস। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস/ফাইল

সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বাসগুলো টিকিট কাউন্টারের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাইফুল আলম জানান, আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে টিকিট কাউন্টার-ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি পরিবহন কোম্পানির বাস এই পদ্ধতিতে চলবে।

এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস থাকবে। সবগুলো বাসের রং হবে একই — গোলাপি।

তিনি বলেন, 'এই বাসগুলোতে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না এবং যত্রতত্র ওঠানামার সুযোগ থাকবে না। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে নির্ধারিত স্টপেজ থেকে বাসে উঠবেন।'

সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, 'গত ১৬ বছর ধরে ঢাকার সড়কে বাস-মিনিবাস চুক্তিভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে। এতে চালকদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং যত্রতত্র যাত্রী ওঠানামার ফলে যানজট ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।'

তিনি বলেন, 'গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাস-মিনিবাস চালকদের আর ট্রিপভিত্তিক চুক্তিতে নিয়োগ দেওয়া যাবে না। পরিবর্তে চালকদের মাসিক বা পাক্ষিক ভিত্তিতে বেতন দিতে হবে। সেই সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার থেকে আব্দুল্লাহপুর–গাজীপুর রুটে পরীক্ষামূলকভাবে টিকিট কাউন্টার পদ্ধতি চালু করা হচ্ছে।'

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর রুটের বাসগুলোও টিকিট কাউন্টার পদ্ধতিতে পরিচালিত হবে। এতে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে ওঠার নিয়ম মেনে চলতে হবে।

সাইফুল আলম বলেন, 'এই পদ্ধতির অধীনে নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। এর ফলে যানজট কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।'

টিকিট পদ্ধতিতে বাস পরিচালনার জন্য চালক ও সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান সাইফুল আলম। তিনি বলেন, 'পরিবহন শ্রমিকদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে বলা হয়েছে।'

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

টিকিট কাউন্টার / রাজধানীর গণপরিবহন / বাস চলাচল / রাজধানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • রাজধানীতে পেট্রোল-অকটেন সংকট: অধিকাংশ পাম্পে ঝুলছে ‘নেই’ সাইনবোর্ড
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net