Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল

খেলা

টিবিএস রিপোর্ট
03 February, 2025, 09:10 pm
Last modified: 06 February, 2025, 01:57 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল

দুঃসময় কাটিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে আরও কয়েকজনকে সাহসী ভূমিকায় দেখতে চেয়েছিলেন আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে আরও সাহস নিয়ে খেলতে হয়। 
টিবিএস রিপোর্ট
03 February, 2025, 09:10 pm
Last modified: 06 February, 2025, 01:57 pm

টি-টোয়েন্টি রানের খেলা। উইকেট হারালেও চাপ সামলানোর পাশাপাশি রান তোলায় মনোযোগী থাকতে হয়, মাথায় রাখতে হয় রান রেটের ব্যাপারটিও। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে এই কাজটি করতে পারেনি রংপুর রাইডার্স। শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটি খেই হারিয়ে এক প্রকার আত্মসমর্পণ করে নেয়। শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় সামান্য, মেনে নিতে হয় ৯ উইকেটের বিশাল হার। ম্যাচের পর রংপুরের সহাকারী কোচ মোহাম্মদ আশরাফুল জানান, পরিস্থিতি বিপক্ষে গেলেও বড় হৃদয়ে আরও সাহস নিয়ে খেলতে হতো। 

সোমবার টস জিতে আগে ব্যাটিং করতে নামা রংপুর ১৫ রানেই ৫ উইকেট হারায়। ৫২ রানে পৌঁছাতে পৌঁছাতে ৯ উইকেট হারিয়ে বসে ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়নরা। এরপরও রংপুর ৮৫ রান তোলে আকিফ জাভেদের ব্যাটে। পাকিস্তানি এই পেসার ১৮ বলে ৩২ রান করেন। দুঃসময় কাটিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে আরও কয়েকজনকে এমন সাহসী ভূমিকায় দেখতে চেয়েছিলেন আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে আরও সাহস নিয়ে খেলতে হয়। 

এলিমিনেটর ম্যাচের আগে রংপুর রাইডার্স দলে ভেড়ায় জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের মতো ক্রিকেটারদের। কিন্তু হতাশার মিছিলে ছিলেন এই তিন বিদেশিও, কেউ-ই রানের দেখা পাননি। ভিন্স ১, টিম ৭ ও রাসেল ৪ রান করেন। ফাইনালের রেসে টিকে থাকতে এমন তারকা ক্রিকেটার এনেও সফল হতে পারেনি রংপুর। ব্যাপারটি মনে করালে আশরাফুল বলেন, 'আমার যা মনে হয়েছে কোচ হিসেবে, আমাদের খেলোয়াড়দের আরেকটু বড় হৃদয় (বিগ হার্ট) নিয়ে খেলা উচিত ছিল। প্রথম ওভারে আউট হতেই পারে। এরপর যেভাবে খেলোয়াড়রা ডাউন হয়ে গিয়েছে, সেখানে একটু খারাপ লেগেছে।'

ওই অবস্থাতেও ব্যাটসম্যানদের কাছ থেকে আগ্রাসী ব্যাটিং আশা করেছিলেন আশরাফুল। গ্লোবাল সুপার লিগে খুশদিল শাহর একটি ইনিংসের উদাহরন টেনে তিনি বলেন, 'আরেকটু আগ্রাসী খেলা যেতো। যদি পাওয়ার প্লেতে ৩ ওভার স্পিনের বিপক্ষে আগ্রাসী খেলা যেতো, উইকেট হয়তো আরেকটা পড়ে যেতো; তবে আগ্রাসী ছিলাম না দেখেই তারা আমাদের ওপর চড়ে বসেছে। ফ্র্যাঞ্চাইজিতে আরও বড় হৃদয় নিয়ে খেলতে হবে। গ্লোবাল সুপার লিগে জেতার কারণ ছিল খুশদিল শাহর ৩০ বলে হাফ সেঞ্চুরি। আশা করেছিলাম সাইফ বা মেহেদী তারা হয়তো আগ্রাসী ইনিংস খেলবে, ১০ বলে ২০ রান, ২০ বলে ৪০ রান। সেই জিনিসটাই মিসিং ছিল।'

বিপিএলে দুর্দান্ত শুরু হয় রংপুরের। জয়ে শুরু করা দলটি টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফে ওঠে। সেই দলটিই টানা পাঁচ ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিলো। বিশাল এই পরিবর্তনের কারণ জানতে চাইলে আশরাফুল বলেন, 'যেভাবে আমরা শুরু করেছিলাম, টানা ৩ ম্যাচ গ্লোবাল টি-টোয়েন্টিতে, এখানে টানা ৮ ম্যাচ। টানা ১১ ম্যাচ জেতা। এরপর রাজশাহীর কাছে যেভাবে হেরেছি, এরপর টানা ৫ ম্যাচ হারলাম। এটা অবশ্যই হতাশাজনক সবার জন্যই।'

'তবে এটাই আসলে ক্রিকেট। একবার আপনি মোমেন্টাম হারিয়ে ফেললে ফিরে পাওয়া কঠিন। যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা, ১২০ বলের খেলা। মোমেন্টাম হারিয়ে ফেললে ফিরে পাওয়া কঠিন। আমরা টানা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। ২৩ জানুয়ারি থেকে, প্রতি ম্যাচেই। রাজশাহীর বিপক্ষে ম্যাচে শুরুতে দুইটা ক্যাচ ছেড়েছি। পাওয়ারপ্লেতে ভালো করতে পারছিলাম না, এবারও পারিনি। সবার জন্যই হতাশাজনক।' যোগ করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ আশরাফুল / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net