Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
জনগণই তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
03 February, 2025, 08:05 pm
Last modified: 03 February, 2025, 08:57 pm

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  

জনগণই তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ বিকেল ৩টা ৪০ মিনিট থেকে কয়েকশো শিক্ষার্থী মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অন্তত ছয়টি ট্রেন চলাচল বিলম্ব হয়।
ইউএনবি
03 February, 2025, 08:05 pm
Last modified: 03 February, 2025, 08:57 pm
ছবি: বাসস

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জনগণই রেললাইন থেকে উঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। তিনি এও বলেছেন, তারা (তিতুমীর কলেজের শিক্ষার্থীরা) লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। তাদের দাবি দিন দিন বেড়েই চলেছে। আপনারাও জানেন এর পেছনে কারা জড়িত। এটা কিন্তু আপনারা প্রচার করেন'।

কারা জড়িত এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, 'আমি কেন বলব, আপনারা জানেন না? যেটা আপনারা জানেন, সেটা কেন আমি বলব?'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা বলুন, 'এ অবস্থায় আমার কি করা উচিত?'

'এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব। সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব) যা বলেছেন, সেটা আপনারা ভালোভাবে প্রকাশ করেন, জনগণই তাদের (তিতুমীরের শিক্ষার্থী) রেললাইন থেকে উঠিয়ে দেবে', যোগ করেন তিনি। 

কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ বিকেল ৩টা ৪০ মিনিট থেকে কয়েকশো শিক্ষার্থী মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অন্তত ছয়টি ট্রেন চলাচল বিলম্ব হয় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহাদাত হোসেন। ফলে ট্রেন যাত্রীরা বিড়ম্বনার শিকার হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। 

অন্যদিকে অবরোধের কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় অনেক যাত্রীকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

সরকারি তিতুমীর কলেজ / বিশ্ববিদ্যালয় / ট্রেন / অবরোধ / পুলিশ / বিজিবি / স্বরাষ্ট্র উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net