Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মামলার মাধ্যমে ট্রাম্প যে কৌশলের আশ্রয় নিলেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 November, 2020, 06:55 pm
Last modified: 05 November, 2020, 07:07 pm

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

মামলার মাধ্যমে ট্রাম্প যে কৌশলের আশ্রয় নিলেন

ট্রাম্প অনেক আগে থেকেই এ কৌশলের অংশ হিসেবে, জাল ভোট নিয়ে প্রচারণা চালিয়েছেন। কারণ, তিনি জানতেন ডাকযোগেই ভোট দেবেন কোভিড-১৯ মহামারি সম্পর্কে সচেতন বিপুল সংখ্যক ডেমোক্রেট সমর্থক।  ইলেক্টোরাল ভোটের জন্য গুরুত্বপূর্ণ রাজ্যে হারের মুখে তাই ভোট গণনা বন্ধ ও পুনঃগণনার দাবিতে মামলা করেছে ট্রাম্প শিবির।
টিবিএস ডেস্ক
05 November, 2020, 06:55 pm
Last modified: 05 November, 2020, 07:07 pm
ছবি: গেটি ইমেজেস

নির্বাচনের রাতেই আসা ভোট হিসাবের প্রেক্ষিতে বিজয় ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্প, একমাস আগে থেকেই এমন আভাস দিয়ে এসেছেন। শেষ মুহূর্তের সভা-সমাবেশেও দেন একই ইঙ্গিত। তারপরও, পরের দিন বুধবার সকাল তার বিজয় ঘোষণা অনেক পর্যবেক্ষককে আতঙ্কিত করে।

বিভাজিত মার্কিন জাতিকে এমন প্রচারণা সংঘাতের মুখে ঠেলে দেবে, আশঙ্কা তাদের। 

শুধু মিথ্যে বিজয়ের দাবি করেই ক্ষান্ত দেননি রিপাবলিকান রাষ্ট্রপতি। হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে দেওয়া ওই ঘোষণায় তিনি কিছু অঙ্গরাজ্যের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ তুলে মামলার হুমকি দেন।  

ভোটগ্রহণ নির্বাচনের দিবাগত রাতের প্রথমদিকেই যুক্তরাষ্ট্রে শেষ হয়। নতুন করে ভোট দিচ্ছে না কেউ। জালিয়াতি তাহলে হচ্ছে কীভাবে ?

ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতে যারা ঘনিষ্ঠভাবে নজর রাখছেন, তারা সঙ্গেসঙ্গেই বুঝতে পারেন ডাকযোগে পাওয়া ভোট গণনার দিকেই প্রেসিডেন্টের ইশারা। 

ডাকে পাওয়া এসব ভোটের কোনোটাই নির্বাচনের আগে গণনা করা হয়নি। আর অনেকে আগে ভোট দিলেও পোস্ট সার্ভিস গ্রাহক অনুরোধের প্রেক্ষিতে ভোটগুলো পাঠিয়েছে নির্বাচনের দিন। সেগুলোও ছিল হিসাবের বাইরে। 

ট্রাম্প শুরু থেকেই বলে আসছিলেন ডাকের মাধ্যমে পাওয়া ভোটে তার নিশ্চিত বিজয় হারিয়ে যেতে পারে। তাই জর্জিয়া, মিশিগান এবং পেনিসেলভানিয়া রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ভোট গণনা বন্ধ এবং তা পুনরায় হিসাবের দাবিতে মামলা করেছেন। 

ট্রাম্প অনেক আগে থেকেই এ কূট-কৌশলের অংশ হিসেবে জাল ভোট নিয়ে প্রচারণা চালিয়েছেন। কারণ, তিনি জানতেন ইলেক্টোরাল ভোটের জন্য গুরুত্বপূর্ণ রাজ্যে ডাকযোগেই ভোট দেবেন কোভিড-১৯ মহামারি সম্পর্কে সচেতন বিপুল সংখ্যক ডেমোক্রেট সমর্থক। 

এজন্যেই নির্বাচনের রাতে ডাকে পাওয়া ভোট গণণা শুরুর আগে নির্ধারণী কিছু রাজ্যে ট্রাম্প বাইডেনের চাইতে কিছুটা এগিয়ে ছিলেন। কিন্তু, বুধবার সকাল থেকেই সে জয় মলীন হতে শুরু করে, ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে যান জো বাইডেন। মিশিগান, জর্জিয়া এবং পেনিসেলভানিয়ায় বিরুদ্ধে মামলার কারণ-এসব প্রদেশে বাইডেনের বিজয় প্রায় নিশ্চিত হয়ে পড়া। 

মামলার মাধ্যমে পুনঃগণনার যে দাবি ট্রাম্প শিবিরের পক্ষে করা হয়েছে, তা আসলে ডাকে পাওয়া অনেক ভোট বাতিলের একটি চেষ্টা। সামান্য ব্যবধানের রাজ্যগুলোতে আদালত এমনটি করার নির্দেশ দিলে-তার ফলে ট্রাম্প এগিয়ে যাবেন বলে আশা করছেন। এটাই তার মূল কৌশল। 

একারণেই বুধবার সারাদিন তিনি টুইটে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে অসংখ্য বার্তা দেন। টুইটার তার অধিকাংশই 'মিথ্যে প্রচারণার' ট্যাগ লাগায়। 

এব্যাপারে বাইডেন নির্বাচনী শিবিরের মুখপাত্র আন্ড্রু বেটস বলেন, ''বিজয়ী কোনো পক্ষই আইনি লড়াইয়ের দিকে যেতে চায় না। ট্রাম্পের নাটকগুলো ন্যাক্কারজনক। যেসব রাজ্যে তিনি ইতোমধ্যেই হেরে গেছেন সেখানে ভোট পুনঃগণনার দাবি করেছেন। তাছাড়া, চলমান ভোট গণনায় বাধা দেওয়ার অনেক চেষ্টাই তিনি করছেন সমর্থকদের লেলিয়ে দিয়ে। বিশেষ করে, এই মুহূর্তে যেসব রাজ্যে তিনি পরাজয়ের মুখে রয়েছেন- সেখানেই ভোট গণনা বন্ধে নির্বাচন কর্মীদের উপর অহেতুক চাপ প্রয়োগ করা হচ্ছে।'' 
  
মার্কিন যুক্তরাষ্ট্রে এক শতকের বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নাগরিক ভোট দিয়েছেন। মহামারির কারণেই এবার অধিকাংশ রাজ্যে ডাকে পাঠানো ফিরতি ব্যালটের স্তূপ জমেছে। সেগুলো সঠিকভাবে গণনা করা সময় ও শ্রমসাধ্য ব্যাপার। 

ডাকে পাঠানো ভোটেও এবার নতুন রেকর্ড হয়। প্রায় ১০ কোটি ৩০ লাখ মার্কিনী এবার সংক্রমণ এড়াতে ডাকযোগে বা স্বশরীরে এসে ব্যালট জমা দেন, যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের ৭৪ শতাংশ।   

  • সূত্র: এপি, দ্য ইন্টেলিজেন্সার 

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ২০২০ / ডোনাল্ড ট্রাম্প / ভোট জালিয়াতির ভযোগ / কূটকৌশল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net