Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
চীন, ভারতের জি-টু-জি ঋণ অবকাঠামো উন্নয়নের জন্য ঝুঁকি, সতর্ক করল টাস্কফোর্স 

বাংলাদেশ

বাসস
01 February, 2025, 06:05 pm
Last modified: 01 February, 2025, 06:53 pm

Related News

  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বাবা-মা কখনো প্রশংসা করেননি, তাই অনলাইনে ‘ভার্চ্যুয়াল বাবা-মা’ খুঁজে নিয়েছেন ভিনসেন্ট

চীন, ভারতের জি-টু-জি ঋণ অবকাঠামো উন্নয়নের জন্য ঝুঁকি, সতর্ক করল টাস্কফোর্স 

বাসস
01 February, 2025, 06:05 pm
Last modified: 01 February, 2025, 06:53 pm
ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের কাছে দুর্বল হয়ে পড়ছে, বিশেষত প্রতিবেশী ভারত ও চীনের থেকে অবকাঠামো উন্নয়নে নেওয়া সরকার থেকে সরকার পর্যায়ের (জি-টু-জি) ঋণগুলো এক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ টাস্কফোর্সের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

প্রতিবেদনে বলা হয়, এই ধরনের ঋণের ওপর নির্ভরশীলতা প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি করে, এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই উন্নয়নকে জটিল করে তোলে। জি-টু-জি ঋণে প্রায়ই কম সুদহারের প্রস্তাব ও মেয়াদ বাড়ানোর সুবিধা দেওয়া হলেও— এগুলোর সঙ্গে যেসব কৌশলগত শর্ত জুড়ে দেওয়া হয় – তা কেবল আর্থিকক্ষেত্রেই সীমিত থাকে না।

ভূরাজনৈতিক গতিশীলতার পরিবর্তনশীল অবস্থার মধ্যে এসব তহবিল ছাড় আরো বেশি করে প্রভাবিত হচ্ছে, যেকারণে বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলো বিদেশিদের রাজনৈতিক চাপের ঝুঁকির মধ্যে আছে।

ঋণ ব্যবহারের চ্যালেঞ্জ
     
যেমন বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে লাইন অব ক্রেডিট (এলওসি) নামে ঋণ দিয়েছে ভারত, কিন্তু এগুলোর জুড়ে দেওয়া হয় ক্রয়ের কঠিন শর্ত। এই ধরনের একটি শর্ত হচ্ছে, এলওসির অধীন প্রকল্পের ৭৫ শতাংশ উপকরণ ও সেবা কিনতে হবে ভারত থেকেই। ফলে আরো উন্নত মানের উপকরণ অন্যত্র থেকে কম দামে কেনার সুযোগ থাকে না বাংলাদেশের। পাশাপাশি ভারতীয় এলওসিগুলো থেকে অত্যন্ত ধীরগতিতে অর্থছাড় করা হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নকে ব্যাহত করেছে।
 
২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এলওসির আওতায় দেওয়া প্রতিশ্রুতির মধ্যে মাত্র ১৫০ কোটি ডলার ছাড় করা হয়। অর্থাৎ, ঋণ ব্যবহারের হার ছিল মাত্র ১৯ শতাংশ।

 অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, সার্বিক কূটনৈতিক ও রাজনৈতিক বিবেচনা থেকেই প্রায়ই অর্থছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, যেকারণে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ব্যাহত হয়েছে।
 
একইরকম প্রতিকূলতা আছে চীনের জি-টু-জি অর্থায়ন নিয়েও।
 
চীন বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সহায়তা দিলেও, তাদের ঋণ প্রদানের স্বচ্ছতার অভাব নিয়ে সমালোচনা রয়েছে। ঋণগ্রহীতা দেশের দেনাগ্রস্ত হয়ে চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি নিয়েও এমন আলোচনা আছে।
     
তাছাড়া, জি-টু-জি ঋণের বেলায় ভূরাজনৈতিক প্রভাবকগুলো ঋণের শর্ত নির্ধারণ, প্রকল্প অনুমোদন ও অর্থছাড়ের অগ্রাধিকার নির্ধারণে ভূমিকা রাখে। যেকারণে বাংলাদেশের বিদেশি প্রভাব মোকাবিলার ক্ষেত্রেও দুর্বলতা তৈরি হয়। 

Related Topics

টপ নিউজ

অবকাঠামো / উন্নয়ন প্রকল্প / জিটুজি / ঋণ / চীন / ভারত / অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বাবা-মা কখনো প্রশংসা করেননি, তাই অনলাইনে ‘ভার্চ্যুয়াল বাবা-মা’ খুঁজে নিয়েছেন ভিনসেন্ট

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net