Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বাটলারের অধীনে খেলবেন না সাবিনারা, গণ অবসরের হুমকি

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2025, 08:00 pm
Last modified: 31 January, 2025, 01:44 am

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

বাটলারের অধীনে খেলবেন না সাবিনারা, গণ অবসরের হুমকি

নিজেদের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়নসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন নারী দলের ফুটবলাররা। 
টিবিএস রিপোর্ট
30 January, 2025, 08:00 pm
Last modified: 31 January, 2025, 01:44 am

কোচ পিটার বাটলারের সঙ্গে সম্পর্কটা ভালো না জাতীয় ফুটবল দলের সিনিয়র খেলোয়াড়দের; সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে খবরটি চাওড় হয়। সে সময় কোচ-ফুটবলারদের বিভিন্ন দ্বন্দ্বের খবর সংবামাধ্যমে আসে। সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইংলিশ কোচের বিরুদ্ধে বিদ্রোগ ঘোষণা করেছেন নারী দলের ফুটবলাররা। বাটলার কোচ থাকলে খেলতে চান না তারা, দিয়েছেন গণ অবসরের হুমকিও। 

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৭ জন ফুটবলার। নিজেদের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়নসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন ফুটবলাররা। 

সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালেই ফুটবলাররা কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সাফ জেতার পর মনে হয়েছিল, সম্পর্কে কিছুটা শিথিলতা এসেছে। কিন্তু বাটলারের ব্যাপারে নারী ফুটবলারদের অবস্থান যে আগের জায়গাতেই আছে, সেটা বোঝা যায় গত কদিন আগে। ঢাকা ফিরে গত মঙ্গলবার টিম মিটিং ডাকেন বাটলার, কিন্তু কোনো ফুটবলারই মিটিংয়ে অংশ নেননি। 

আজকের জিম সেশনেও কোচের ডাকে সাড়া দেননি সব ফুটবলার। বাফুফে ভবনে অবস্থিত ক্যাম্পে থাকা ২৯ জন ফুটবলারের মধ্যে ১২ জন জিম সেশনে গিয়েছিলেন। বাকি ১৭ জন সন্ধ্যার পরে বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের ইচ্ছার কথা জানান, একটি লিখিত বক্তব্য দেন তারা। 

ফুটবলারদের লিখিত বক্তব্যের শিরোনাম, 'নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যতো অভিযোগ'। এতে স্বাক্ষর করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, মনিকা চাকমা, শামসুন্নাহার, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমাসহ ১৭ জন সিনিয়র ফুটবলার। লিখিত এই বক্তব্যে একসঙ্গে অবসরের ঘোষণা দেন ফুটবলাররা।

লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন ফুটবলাররা। শেষ দিকে বিষয়টির সমাধান চেয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সমাধানের আগ পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন না বলে জানান তারা। ফুটবলারদের লিখিত বক্তব্যের শেষ দিকে লেখা হয়েছে, 'আমরা আশা করছি বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগ পর্যন্ত আমরা পিটারের অধীনে কোন ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না।'

বাটলারের বিরুদ্ধে ফুটবলাররা আগে থেকেই অভিযোগ করে এলেও নতুন করে তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাফুফে। কিন্তু ইংলিশ এই কোচকে বাফুফে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলে নিজেদের অবস্থান কী হবে, তা তুলে ধরেন ফুটবলাররা, 'যেহেতু গত অক্টোবরের পর কোনো ফুটবলারের সঙ্গে বাফুফে কোনো চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তারপরও যদি সে রকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নিব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।'   

Related Topics

টপ নিউজ

নারী ফুটবল দল / জাতীয় নারী ফুটবল দল / পিটার বাটলার / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net