Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
২০২১ সালের শেষে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হতে পারে: অর্থমন্ত্রী

অর্থনীতি

ইউএনবি
04 November, 2020, 11:20 pm
Last modified: 04 November, 2020, 11:26 pm

Related News

  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার
  • ২৯ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার

২০২১ সালের শেষে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হতে পারে: অর্থমন্ত্রী

রিজার্ভের অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কী না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ভালো প্রজেক্টে সরকার স্পন্সর হিসেবে থাকতে পারে।’
ইউএনবি
04 November, 2020, 11:20 pm
Last modified: 04 November, 2020, 11:26 pm
সংগৃহীত ছবি

অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে।

বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আশা করি, আগামী ১৪ মাসের মধ্যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে।'

মুস্তফা কামাল বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অব্যাহত থাকবে।

রিজার্ভের অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কী না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'ভালো প্রজেক্টে সরকার স্পন্সর হিসেবে থাকতে পারে।'

'এ ধরনের প্রকল্পে অর্থায়ন করলে একদিকে আমাদের ঋণ বাড়লো না, আরেকদিকে আমাদের টাকাটা নিজের ঘরেই রয়ে গেল,' বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুভার্বের পরে বিশ্বব্যাপী অর্থের চাহিদা কমে গেছে। ফলে এখন কোনো বিদেশি ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা তেমন লাভের অবস্থানে নেই।' 

বেসরকারি প্রতিষ্ঠানকে রিজার্ভ থেকে ঋণ দেয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিষয়ে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন।

বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনাকে তার চিন্তাভাবনার ফল উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, 'বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার থেকে ৩৬ বিলিয়ন ডলার, তারপরে ৩৯ বিলিয়ন ডলারে এবং সবশেষ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বৈদেশিক রিজার্ভ নিয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য: 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এবছরের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৮ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, জুলাইয়ে ৩৭ বিলিয়ন ডলার, জুনে ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, মে-তে ৩৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, এপ্রিলে ৩২ দশমিক ২২ বিলিয়ন ডলার এবং জুনে ৩২ দশমিক ৯২ বিলিয়ন ডলার।  সেই তুলনায় ২০১৯ সালের আগস্টে মুদ্রা রিজার্ভ ছিল ৩২ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

রেমিট্যান্স এবং রপ্তানি প্রবৃদ্ধি ছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, জাইকা এবং এআইআইবির থেকে পাওয়া ঋণ সহায়তারও ভূমিকা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বৈদেশিক মুদ্রা রিজার্ভ / অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার
  • ২৯ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net