Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
যেভাবে চাঁদে অক্সিজেন উৎপাদন করা সম্ভব

আন্তর্জাতিক

বিবিসি
25 January, 2025, 02:15 pm
Last modified: 27 January, 2025, 12:58 pm

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

যেভাবে চাঁদে অক্সিজেন উৎপাদন করা সম্ভব

চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে ধাতব অক্সাইড রয়েছে। তবে পৃথিবীতে ধাতব অক্সাইড থেকে অক্সিজেন সংগ্রহের বিজ্ঞান সহজ হলেও, চাঁদে এটি করা অনেক কঠিন।
বিবিসি
25 January, 2025, 02:15 pm
Last modified: 27 January, 2025, 12:58 pm
সিয়েরা স্পেস এমন একটি যন্ত্র বানানোর চেষ্টা করছে, যেটি চাঁদের পরিবেশে অক্সিজেন তৈরি করতে পারবে। ছবি: সিয়েরা স্পেস

একটি বিশাল গোলকের ভেতরে প্রকৌশলীরা তাদের যন্ত্রপাতির দিকে মনোযোগ দিচ্ছিলেন। তাদের সামনে রঙিন তারে ঘেরা রুপার তৈরি একটি বাক্স। তাদের আশা, এটি একদিন চাঁদে অক্সিজেন তৈরি করবে।

প্রকৌশলীদের দলটি গোলকটি থেকে বের হয়ে যাওয়ার পর শুরু হল পরীক্ষা। বাক্সটি তখন ছোট পরিমাণে ধুলোমিশ্রিত রেগোলিথ (চাঁদের মাটি) গ্রহণ করতে শুরু করল। কিছু সময় পর রেগোলিথ গলে যেতে শুরু করল। কিছু বিশেষ উপাদান যোগ করার পর সেখান থেকে অক্সিজেন বের হতে শুরু করল।

সিয়ারার স্পেসের প্রোগ্রাম ম্যানেজার ব্র্যান্ট হোয়াইট বলেন, "আমরা এখন পৃথিবীতে যা কিছু পরীক্ষা করতে পারি, সবই পরীক্ষা করেছি। পরবর্তী পদক্ষেপ হবে চাঁদে যাওয়া।"

এই পরীক্ষাটি নাসার জনসন স্পেস সেন্টারে গত গ্রীষ্মে হয়েছিল। এটি একমাত্র প্রযুক্তি নয়, যা নিয়ে গবেষকরা কাজ করছেন। তারা এমন সিস্টেম তৈরি করছেন, যেটি চাঁদে বসবাসকারী নভোচারীদের জন্য অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হবে।

শুধু শ্বাস নেওয়ার জন্যই নয়, রকেট ফুয়েল তৈরি করতেও চাঁদের বাসিন্দাদের অক্সিজেনের প্রয়োজন হবে। এছাড়া, চাঁদের পৃষ্ঠ থেকে তারা ধাতু আহরণও করতে পারবেন, যা ভবিষ্যতে কাজে আসবে।

হোয়াইট বলেন, "এটি মিশনের ব্যয় থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচাতে সাহায্য করতে পারে। পৃথিবী থেকে অক্সিজেন এবং ধাতু চাঁদে নিয়ে আসা খুবই পরিশ্রমের কাজ এবং ব্যয়সাপেক্ষ।"

চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে ধাতব অক্সাইড রয়েছে। তবে পৃথিবীতে ধাতব অক্সাইড থেকে অক্সিজেন সংগ্রহের বিজ্ঞান সহজ হলেও, চাঁদে এটি করা অনেক কঠিন। এর কারণ চাঁদের পরিবেশ।

এই বছর জুলাই ও আগস্টে সিয়েরা স্পেসের পরীক্ষা চালানোর বিশাল গোলাকার চেম্বারে চাঁদের মতো শূন্যতার পরিবেশ এবং তাপমাত্রা ও চাপের অনুকরণ করা হয়েছিল।

কোম্পানিটি জানিয়েছে, যন্ত্রটি চাঁদের মাটির তীক্ষ্ণ ও ক্ষয়কারী প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে সময়ের সঙ্গে সঙ্গে উন্নত করা হয়েছে। "এটি যন্ত্রের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে এবং সব ধরনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করে," বলেন ব্র্যান্ট হোয়াইট।

এই চেম্বারে চাঁদের পৃষ্ঠের ন্যায় চাপ ও তাপমাত্রা তৈরি করতে পারে। ছবি: সিয়েরা স্পেস

তবে চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীতে বা মহাকাশেও পরীক্ষা করা যায় না। এটি পৃথিবীর এক-ষষ্ঠাংশ। সম্ভবত ২০২৮ সাল বা তারপর সিয়েরা স্পেস চাঁদে কম মাধ্যাকর্ষণের পরিবেশে আসল রেগোলিথ ব্যবহার করে তাদের প্রযুক্তি পরীক্ষা করতে পারবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড. পল বার্ক বলেন, এটি সামলানোর মনোভাবে তৈরি না করা হলে, চাঁদের মাধ্যাকর্ষণ অনেক অক্সিজেন সংগ্রহকারী প্রযুক্তির জন্য সমস্যা তৈরি করতে পারে।

এপ্রিল মাসে তিনি ও তার সহকর্মীরা একটি গবেষণায় দেখতে পান, কীভাবে চাঁদের দুর্বল মাধ্যাকর্ষণ অক্সিজেন সংগ্রহের একটি পদ্ধতিকে বাধাগ্রস্ত করতে পারে। এই পদ্ধতির নাম 'মোল্টেন রেগোলিথ ইলেকট্রোলাইসিস'। এটি বিদ্যুৎ ব্যবহার করে চাঁদের মাটি থেকে অক্সিজেন আলাদা করে।

এই পদ্ধতিতে অক্সিজেন বুদবুদ তৈরি হয়। এটি মাটির মতো ঘন পদার্থের মধ্যে ইলেকট্রোডের ওপর জমা হয়। ড. বার্ক বলেন, "এটি মধুর মতো ঘন। বুদবুদগুলো দ্রুত ওপরে ওঠে না এবং ইলেকট্রোড থেকে আলাদা হতেও দেরি হতে পারে।"

এই সমস্যার সমাধানে যন্ত্রে কম্পন যোগ করা বা মসৃণ ইলেকট্রোড ব্যবহার করার মতো পদ্ধতির কথা ভাবা হচ্ছে।

সিয়েরা স্পেসের প্রযুক্তি কার্বোথার্মাল প্রক্রিয়া একটু আলাদা। এতে বুদবুদগুলো ইলেকট্রোডের ওপর নয়, বরং মাটির মধ্যে মুক্তভাবে তৈরি হয়। তাই আটকে যাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ব্র্যান্ট হোয়াইট।

ড. বার্ক জানান, একজন নভোচারীর দৈনিক অক্সিজেনের চাহিদা পূরণ করতে প্রায় দুই থেকে তিন কেজি চাঁদের মাটির প্রয়োজন হতে পারে। তবে চাঁদের ঘাঁটিতে অক্সিজেন পুনর্ব্যবহার করা হলে মাটি প্রক্রিয়াকরণ করার প্রয়োজন হবে না।

তবে ড. বার্ক মনে করেন, অক্সিজেন সংগ্রহ প্রযুক্তির আসল কাজ হবে রকেট জ্বালানির জন্য অক্সিডাইজার তৈরি করা। এর ফলে বড় ধরনের মহাকাশ অভিযান সম্ভব হবে।

সিয়েরা স্পেসের পদ্ধতিতে কিছু কার্বন যোগ করতে হয়। তবে তারা বলছে, প্রতিটি অক্সিজেন তৈরির পর কার্বনের বেশিরভাগই পুনর্ব্যবহার করা যায়।

এদিকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পিএইচডি ছাত্রী পলক প্যাটেল ও তার দল একটি পরীক্ষা চালান। তারা মোল্টেন রেগোলিথ ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করে চাঁদের মাটি থেকে অক্সিজেন ও ধাতু সংগ্রহের চেষ্টা করেন।

প্যাটেল জানান, "আমাদের লক্ষ্য হলো, চাঁদে যত কম রসদ পাঠাতে হয় তত ভালো।" যে কম মাধ্যাকর্ষণের কারণে বুদবুদ আলাদা হতে পারে না, সেই সমস্যা দূর করতে তারা "সনিকেটর" ব্যবহার করেন। এটি শব্দ তরঙ্গ দিয়ে বুদবুদ আলগা করে ফেলে।

চাঁদের মাটি থেকে লোহা, টাইটানিয়াম বা লিথিয়াম সংগ্রহ করা সম্ভব। এটি দিয়ে নভোচারীরা থ্রিডি প্রিন্টিংয়ের যন্ত্রাংশ তৈরি করতে পারবেন।

এখানেই শেষ নয়। পলক প্যাটেল আরও জানান, পরীক্ষায় তারা দেখেছেন চাঁদের মাটি গলিয়ে শক্ত, কালো কাচের মতো বস্তু তৈরি করা যায়। এই বস্তু থেকে শক্ত ইট বানানো সম্ভব, যা চাঁদে ভবন তৈরিতে কাজে আসবে।

তিনি মজা করে বলেন, "হয়ত একদিন চাঁদে বিশাল কালো মনোলিথ তৈরি করাও সম্ভব হবে!"

Related Topics

টপ নিউজ

চাঁদ / অক্সিজেন উৎপাদন / মহাকাশ / নভোচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net