Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সাইফ আলী খানের ওপর হামলাকারী আমার ছেলে না: ছেলের ভারতে পালিয়ে থাকার কারণ জানালেন বাবা

আন্তর্জাতিক

এনডিটিভি
25 January, 2025, 01:50 pm
Last modified: 27 January, 2025, 12:58 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

সাইফ আলী খানের ওপর হামলাকারী আমার ছেলে না: ছেলের ভারতে পালিয়ে থাকার কারণ জানালেন বাবা

শেহজাদের বাবা অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েই তার ছেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
এনডিটিভি
25 January, 2025, 01:50 pm
Last modified: 27 January, 2025, 12:58 pm
গত ১৬ জানুয়ারি নিজ বাসভবনে দুর্বৃত্তদের হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে গত সপ্তাহে বাসায় ঢুকে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি অবৈধ অভিবাসী শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য বলে জানিয়েছেন তার বাবা মোহাম্মদ রুহুল আমিন। শুক্রবার এনডিটিভির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ রুহুল আমিন বলেন, "তার ছেলের বয়স ৩০ বছর। তার চেহারা গোলগাল এবং তার চুলও লম্বা। মুম্বাই পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সে তার ছেলে না।" তিনি দাবি করেন, গত বছরের মার্চে তার ছেলে বাংলাদেশ থেকে পালিয়ে যান।

এনডিটিভি সূত্রে জানা গেছে, শেহজাদ মেঘালয় দিয়ে ভারতে প্রবেশ করেছে। তিনি ডাউকি নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেন। কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে অবস্থান করার পর চাকরির খোঁজে মুম্বাইয়ে যান।

শেহজাদের বাবা অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েই তার ছেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

বাংলাদেশ থেকে কেন পালিয়েছে তার ছেলে?

রুহুল আমিন বলেন, "আমার ছেলে ২০২৪ সালের মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে গিয়েছিল। তার শুধু একটি উদ্দেশ্য ছিল। ১৬ বছর ধরে হাসিনা সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি মোবাইল চুরির মামলাও করা হয়েছিল। রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল এবং আমার ছেলে মনে করেছিল, দেশে সে আর থাকতে পারবে না।"

তিনি বলেন, "তাই তখন সে সিদ্ধান্ত নেয়, ভারতে যাবে চাকরির জন্য।"

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, তারা শেহজাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার করেছে। তারা আরও বলেন, ভারতে শেহজাদ বিজয় দাস নামে তিনি বসবাস করছিলেন।

"সিসিটিভি ফুটেজের ব্যক্তি আমার ছেলে নয়"

সাইফ আলি খানের বাড়িতে সিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তিকে গত রোববার পুলিশ থানে থেকে গ্রেপ্তার করে। মোহাম্মদ রুহুল আমিন দাবি করেন, "সিসিটিভির ফুটেজে যে ব্যক্তির ছবি সে আমার ছেলে নয়।"

তিনি আরও বলেন, "সিটিভি ফুটেজে দেখা ছবিতে চুল চোখের কাছে চলে গেছে। এমন চুল আমার ছেলের নয়।" তিনি আইএএনএস সংবাদ সংস্থাকে একদিন আগে এ কথা বলেন।

ভারতীয় কোনো পুলিশ তার ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে ফোন করেছিল কিনা জিজ্ঞাসা করা হলে। তিনি বলেন, "না কেউ আমাদের এসে জানায়নি। ভারত থেকেও আমাদের কিছু জানানো হয়নি।"

এদিকে মুম্বাই আদালত আজ শনিবার শেহজাদের পুলিশি হেফাজতের সময়সীমা ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। আদালত জানিয়েছে যে, পুলিশকে গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করার জন্য আরও সময় প্রয়োজন, যার মধ্যে তার কিছু পোশাকও অন্তর্ভুক্ত রয়েছে।

Related Topics

টপ নিউজ

সাইফ আলী খান / বাংলাদেশি / শরিফুল ইসলাম শেহজাদ / শেহজাদের বাবা / বিএনপি / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net