Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ফ্লাইটে বোমা হামলার হুমকি: তল্লাশিতে সে ধরনের কিছু পাওয়া যায়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2025, 11:45 am
Last modified: 22 January, 2025, 06:05 pm

Related News

  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

ফ্লাইটে বোমা হামলার হুমকি: তল্লাশিতে সে ধরনের কিছু পাওয়া যায়নি

২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য নিয়ে ফ্লাইটটি আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে
টিবিএস রিপোর্ট
22 January, 2025, 11:45 am
Last modified: 22 January, 2025, 06:05 pm
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ফাইল ছবি: ইউএনবি

ইতালির রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা এ ধরনের কোনো হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। 

দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, 'প্রোটোকল অনুযায়ী সমস্ত লাগেজ এবং জিনিসপত্র চেক করা হয়েছে। কোনো হুমকি পাওয়া যায়নি।"

'স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তল্লাশি কার্যক্রম হয়েছে।' 

'আমরা এখন লাগেজ হস্তান্তরের কাজ করছি,' যোগ করেন তিনি।

এদিকে, বুধবার বিকেলে ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, 'বিমানের রোম ফেরত ফ্লাইটে বিস্ফোরক থাকতে পারে এমন তথ্যটি এসেছে  পাকিস্তানি একটি হোয়াটস অ্যাপ নম্বর থেকে।'

তিনি বলেন, 'ম্যাসেজটি আসে এয়ারপোর্ট এপিবিএন'র কন্ট্রোল রুমের নম্বরে। পরে তারা কন্ট্রোল রুম থেকে এয়ারপোর্টের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়।' 

তিনি আরও বলেন, 'বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে, এটি কোনো হুমকি নয়— বলেও বার্তায় উল্লেখ করা হয়।'

বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, 'বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি। তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়।'

বার্তাপ্রদানকারী সন্দেহজনক লাগেজের ছবিও দিয়েছে জানিয়ে তিনি বলেন, 'তথ্যানুযায়ী আমরা সন্দেহজনক দু'টি ব্যাগ স্ক্রিনিং করেছি। কিছু পাওয়া যায়নি।'

এর আগে, আজ (২২ জানুয়ারি) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য নিয়ে আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে।

হুমকির বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কামরুল ইসলাম বলেন, 'একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।'

সেখানে আর কোনো ধরনের হুমকি আছে কিনা, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

নির্বাহী পরিচালক আরও জানান, পরিস্থিতি নিয়ে পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের রাখা হয়েছে টার্মিনাল ভবনে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট ও ক্যাফেতে তল্লাশি চালানো শুরু করে। 

যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা পাওয়া যায়নি।"

এর আগে, রোম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন।

এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইট অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।

 

Related Topics

টপ নিউজ

বোমা হামলার হুমকি / বিমান / বিমান বাংলাদেশ / ঢাকা বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net