Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণে নতুন কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2025, 08:45 pm
Last modified: 20 January, 2025, 08:49 pm

Related News

  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • শান্তি চুক্তির খুব কাছাকাছি, তাই ইরানে হামলা বাতিল করেছি: ট্রাম্প
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণে নতুন কমিটি

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এই চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নের দাবি ওঠে।
টিবিএস রিপোর্ট
20 January, 2025, 08:45 pm
Last modified: 20 January, 2025, 08:49 pm
ফাইল ছবি

সরকার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ ও তত্ত্বাবধানের জন্য তিন সদস্যের কমিটি পুনর্গঠন করেছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমাকে সদস্য করা হয়েছে।  

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গত ১২ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে কমিটি পুনর্গঠনের ঘোষণা দেয়।  

১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি বাস্তবায়নে এখনো বেশ কিছু মৌলিক ধারা অপূর্ণ রয়ে গেছে।  

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এই চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নের দাবি ওঠে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন ২৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানায়। তারা পাঁচ দফা দাবি তুলে ধরে, যার মধ্যে পরিবীক্ষণ কমিটি পুনর্গঠনের প্রস্তাবও ছিল।  

পুনর্গঠিত কমিটিকে চুক্তি বাস্তবায়নের পরিবীক্ষণ, তত্ত্বাবধান এবং অস্ত্র সমর্পণসহ ক্ষমা প্রদর্শনসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য কর্মসূচি প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয়, নির্দেশনা প্রদান এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় সুপারিশ করার কাজও তাদের উপর ন্যস্ত করা হয়েছে।  

কমিটিকে শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বও দেওয়া হয়েছে।  

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে এই কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।  

কমিটি প্রয়োজনে সাব-কমিটি গঠন করতে পারবে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাদের সাচিবিক সহায়তা ও সংশ্লিষ্ট ব্যয়ভার বহন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

Related Topics

টপ নিউজ

পার্বত্য চট্টগ্রাম / পার্বত্য শান্তি চুক্তি / শান্তিচুক্তি / শান্তি চুক্তি / কমিটি গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • শান্তি চুক্তির খুব কাছাকাছি, তাই ইরানে হামলা বাতিল করেছি: ট্রাম্প
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net