Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
ঢাকায় অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2025, 03:10 pm
Last modified: 20 January, 2025, 03:15 pm

Related News

  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

ঢাকায় অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১ 

একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পণ্যগুলো স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে আনা হয়। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।
টিবিএস রিপোর্ট
20 January, 2025, 03:10 pm
Last modified: 20 January, 2025, 03:15 pm
ছবি: টিবিএস

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। চোরাচালানির মাধ্যমে আনা এসব কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। এ সময় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকেও আটক করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বনশ্রীতে ফিরোজ আলম বাবুর বাসায় অভিযান চালিয়ে ২৫ হাজারেরও বেশি শরীরের রং ফরসাকারীসহ নানা ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। কসমেটিকস লোড করার সময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এসব পণ্যে প্রায় ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও বলেন, এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হতো। তবে পণ্যগুলোর মান যাচাইয়ের কোনো সুযোগ নেই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো ধারণা নেই যে, এসব পণ্য কোথায় তৈরি হয়েছে। ফলে, এসব পণ্য ব্যবহারে জনগণের জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে।

মূলহোতাদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার ফিরোজ আলম জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পণ্যগুলো স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে আনা হয়। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। চক্রটি ধাপে ধাপে কাজ করে এবং প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন ব্যক্তি জড়িত থাকে। 

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের মূলহোতাদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

সীমান্তে দুর্বলতার বিষয়ে ডিবি কর্মকর্তা বলেন, আমাদের সীমান্তে বিজিবি কাজ করছে এবং তারা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অপরাধীরা সময়ের সঙ্গে কৌশল পরিবর্তন করে এবং ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে এই কাজ করছে।

Related Topics

টপ নিউজ

চোরাই পণ্য / কসমেটিকস / নকল কসমেটিকস / ভারতীয় পণ্য / জব্দ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net