Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
এনসিটিবি’র সামনে হামলার ঘটনায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2025, 10:30 am
Last modified: 18 January, 2025, 03:12 pm

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরকে কারাগারে পাঠানোর আদেশ
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে

এনসিটিবি’র সামনে হামলার ঘটনায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা

গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার অভিযোগ ওঠে 'স্টুডেন্টস ফর সভারেন্টি' নামক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হন। 
টিবিএস রিপোর্ট
18 January, 2025, 10:30 am
Last modified: 18 January, 2025, 03:12 pm
ছবি: সংগৃহীত

গত ১৫ জানুয়ারি রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ আসামি করা হয়েছে ৩০০ জনকে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি জানান, ১৭ জানুয়ারি পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এছাড়া, হামলায় জড়িত থাকার অভিযোগে আটক হওয়া আরিফ আল খবির ও মো. আব্বাসকেও মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ওসি মেজবাহ উদ্দিন বলেন, 'আমরা হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি'। 

গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার অভিযোগ ওঠে 'স্টুডেন্টস ফর সভারেন্টি' নামক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হন। 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) মো. আব্বাস ও আরিফ আল খবির নামের দুজনকে আটক করে পুলিশ।

আটক হওয়া দুই ব্যক্তি নিজেদের মাথায় ব্যান্ডেজ এবং ভায়োডিন নামের ওষুধ ব্যবহার করে ভুয়া আঘাতের চিহ্ন তৈরি করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনাটির তদন্ত শুরু করেছে। 

বিবৃতিতে সরকার জানায়, জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। যারা ঐক্য, শান্তি ও আইন-শৃঙ্খলার বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠন এর প্রতিবাদ জানিয়ে গ্রাফিতিটি বাতিলের দাবি জানায়। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি আমলে নিয়ে গ্রাফিতিটি সরিয়ে নতুন একটি নকশা সংযোজন করে পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ প্রকাশ করে।

Related Topics

টপ নিউজ

আদিবাসী / ক্ষুদ্র জাতিগোষ্ঠী / পাহাড়ি জনগোষ্ঠী / জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) / হামলা / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরকে কারাগারে পাঠানোর আদেশ
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net