Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2025, 02:45 am
Last modified: 17 January, 2025, 02:56 am

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য
  • শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন টালিউড অভিনেতা রাহুল

জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

হাসি মুখে মাঠ ছেড়ে দলের সঙ্গে হোটেলে ফিরতেই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি শুনতে হলো জাতীয় দলের পেসার খালেদ আহমেদকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা।
টিবিএস রিপোর্ট
17 January, 2025, 02:45 am
Last modified: 17 January, 2025, 02:56 am

জীবন আপনাকে কখন কোন মোড়ে নিয়ে দাঁড় করাবে, আপনি কখনই তা আঁচ করতে পারবেন না। বিপিএলের দল চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদের কথাই ধরুন। ঘরের মাঠে জয় দিয়ে শুরুর করার আনন্দ নিয়ে মাঠ ছেড়েছিলেন ডানহাতি এই পেসার। কিন্তু তার মুখের হাসি যে বেশি সময় টিকবে না, কে জানতো! হাসি মুখে মাঠ ছেড়ে দলের সঙ্গে হোটেলে ফিরতেই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি শুনতে হলো খালেদকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা।

বৃহস্প্রতিবার রাতে মারা গেছেন খালেদের মা। সিলেটের এই ক্রিকেটারের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে চিটাগং কিংস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে এক ফেসবুক পোস্টে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে চিটাগং কিংস। তারা লেখে, 'প্রিয় মাকে হারানোয় খালেদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জন্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।'  

এই পোস্টে খালেদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিপিএলের আরেক দল সিলেট স্ট্রাইকার্স। দলটি লিখেছে, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মুরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।'

চিটাগং কিংস পোস্ট দেওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদের মায়ের মৃত্যুর খবরটি ভেসে বেড়াচ্ছিল। মধ্যরাতে খবরটির সত্যতা মেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ বছর বয়সী জাতীয় দলের এই পেসার চট্টগ্রামে তার দলের সঙ্গেই অবস্থান করছেন।

এমন খবর পাওয়ার আগে দলের মতো নিজের দিনটিও ভালো যায় খালেদের। দলের দাপুটে জয়ে বল হাতে আলো ছড়ান বাংলাদেশের এই পেসার। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা টাইগার্সেকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা তাদের টানা চতুর্থ জয়। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ম্যাচ তার শিকার ৮ উইকেট।

Related Topics

টপ নিউজ

খালেদ আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / চিটাগং কিংস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য
  • শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন টালিউড অভিনেতা রাহুল

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net