Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
২০১৮ সালে ২৯ মিলিয়ন শিশুর জন্ম সংঘাতময় এলাকায়: ইউনিসেফ

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
21 September, 2019, 09:45 am
Last modified: 21 September, 2019, 10:14 am

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

২০১৮ সালে ২৯ মিলিয়ন শিশুর জন্ম সংঘাতময় এলাকায়: ইউনিসেফ

গত তিন দশকের যে কোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি দেশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত...
ইউএনবি রিপোর্ট
21 September, 2019, 09:45 am
Last modified: 21 September, 2019, 10:14 am

সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গত বছর ২ কোটি ৯০ লাখের বেশি শিশুর জন্ম হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি জানায়, ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রত্যেক ৫ শিশুর মধ্যে একজনের বেশি তাদের জীবনের প্রথম মুহূর্তগুলো সংঘাতপূর্ণ  সামাজিক ও রাষ্ট্রীয় পরিবেশে কাটিয়েছে।
 
“প্রত্যেক মা-বাবাই তাদের শিশুর জীবনের প্রথম মুহূর্তগুলো মমতায় লালন করতে দিতে চান। কিন্তু সংঘাতের মাঝে বসবাসকারী লাখো পরিবারের জন্য বাস্তবতা একদম বিবর্ণ,” বলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। 

বিশ্বের নানা দেশে সহিংস সংঘাত বাবা-মা ও তাদের শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে সীমাবদ্ধ করে দিয়েছে। লাখো পরিবারের জন্য পুষ্টিকর খাবার, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার বা বেড়ে ওঠা ও বন্ধনের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশের সুযোগ নেই। 

“ফলে ভবিষ্যতের এই অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে যে শিশুর জীবন শুরু হল, তার দীর্ঘস্থায়ী প্রভাব আরও বিপর্যয়কর হবার ভয় থেকে যায়,” বললেন হেনরিয়েটা।  

যুগান্তকারী শিশু অধিকার সনদের ৩০তম বার্ষিকী এবার। এ সনদে সংঘাতে আক্রান্ত শিশুদের সুরক্ষা ও সেবার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান রয়েছে।

২০০০ সালের পর থেকে বিশ্বব্যাপী শিশু ও মাতৃমৃত্যু রোধে ইতিবাচক পরিবর্তন এসেছে

 
ইউনিসেফ জানায়, গত তিন দশকের যে কোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি দেশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত। যা লাখ লাখ শিশুর নিরাপত্তা ও কল্যাণ অসম্ভব করে তুলেছে।

বাবা-মায়েরা সংঘাতের নেতিবাচক স্নায়বিক প্রভাব থেকে সন্তানদের রক্ষা করতে পারলেও তারা নিজেরাই সংঘাতের সময় প্রায়ই শোকে বিহ্বল হয়ে পড়েন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক।   

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ) লক্ষ্যমাত্রার দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক ডা. পিটার সালামা জানান, সবার জন্য মানসম্পন্ন সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রাথমিক স্বাস্থ্যসেবা লক্ষ্য অর্জনে বছরে ২০ হাজার কোটি ডলার দরকার।

ইউএন নিউজে বলা হয়, ২০০০ সালের পর থেকে বিশ্বব্যাপী শিশু ও মাতৃমৃত্যু রোধে ইতিবাচক পরিবর্তনে স্বাগত জানিয়েছেন ডা. সালামা। তবে তিনি বলেন, অনেক দেশ নতুন তহবিল না পেলেও আরও বেশি অর্জন করতে পারত। তাদের কাছে অর্থ আছে। শুধু দরকার ছিল সঠিক জায়গায় তা ব্যয় করা।

“তাই আমরা দাতাদের কাছে গিয়ে বলছি না যে, আমাদের ২০ হাজার কোটি ডলার দেন। আমরা মধ্য-আয় ও উচ্চ-আয় এবং এমনকি স্থিতিশীল থাকা কিছু নিম্ন-আয়ের দেশের কাছে গিয়ে বলছি, সঠিক জিনিসটি বাছাই করলে আপনার বর্তমান বাজেটের মধ্যেই সব লক্ষ্য পূরণ করতে পারবেন,” বলেন ডা. সালামা।

২০০০ সালের পর থেকে মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সার্বিকভাবে যে বিস্ময়কর সাফল্য এসেছে তা সবসময় পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই বলেও মনে করেন ডা. সালামা। ২০০০ থেকে ২০১৮ সময়ে ১৫ বছরের নিচে বয়সী শিশুদের মৃত্যুহার ৫০ শতাংশ কমে ১ কোটি ৪২ লাখ থেকে ৬২ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে মাতৃমৃত্যুর হার কমেছে ৩৫ শতাংশ।

Related Topics

আন্তর্জাতিক

জাতিসংঘ / ইউনিসেফ / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / সংঘাতময় বিশ্ব / স্বাস্থ্য খাত / হেনরিয়েটা ফোর / ডা. সালামা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net