Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 08:30 am
Last modified: 16 January, 2025, 08:36 am

Related News

  • সরকারের ব্যাংকঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে 
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • ব্যাংকের প্রতি ১০ টাকা আয়ের ৬–৭ টাকাই এখন আসে বন্ড থেকে, কিন্তু আর কতদিন?
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার 

৫ বছর ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত ৫টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনঃনির্ধারণ করা হবে।
টিবিএস রিপোর্ট
16 January, 2025, 08:30 am
Last modified: 16 January, 2025, 08:36 am

প্রথমবারের মতো মার্কেট রেট বা বাজারে প্রচলিত সুদ হারের সাথে সামঞ্জস্য রেখে ৫টি জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার পুনঃনির্ধারণ করেছে সরকার। এতে প্রত্যেকটি সঞ্চয়পত্রের সুদহার কিছুটা বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বুধবার (১৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের সুদহার পুনঃনির্ধারণের বিষয়টি জানিয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সুদহার ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ, ১ জানুয়ারি বা তারপর থেকে যেসব গ্রাহকের সঞ্চয়পত্র কার্যকর হয়েছে, তারা নতুন বা বাড়তি সুদহার পাবেন। 

জানুয়ারী থেকে জুন এই ছয় মাস মেয়াদে নতুন সুদহার কার্যকর হবে। এছড়া, এখন থেকে ৬ মাস পরপর বাজারের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এতদিন যাবত তিন ধাপে বিনিয়োগে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ ছিল। ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা পেতেন সবচেয়ে বেশি সুদ। এরপর ১৫ লাখ এক টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এক ধরনের সুদহার এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগে আরেক ধরনের সুদহার ছিল। বিষয়টি এমন ছিল যে, যার যত বেশি বিনিয়োগ, তার জন্য সুদহার তত কম। 

নতুন প্রজ্ঞাপনে  তিন ধাপের পরিবর্তে নতুন দুই ধাপ তৈরি করা হয়েছে। একটি ধাপ ৭.৫০ লাখ টাকা; আরেকটি ধাপ ৭.৫০ লাখ টাকার বেশি থেকে শুরু। এছাড়া, আগের মত বিনিয়োগের মেয়াদপূর্তির আগে নগদায়নের ক্ষেত্রে বছরভিত্তিক হারে মুনাফা পাবেন গ্রাহক।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত শ্রেণিকে সমতা প্রদানের লক্ষ্যে এই ধাপ ও বিনিয়োগের পরিমাণে পরিবর্তন আনা হয়েছে। 

তবে এতে সরকার বা রাষ্ট্রের ব্যয় বাড়বে। 

সংশোধিত সুদহার

জাতীয় সঞ্চয় স্কিমের অধীন চারটি সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হচ্ছে— পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে এখন সর্বোচ্চ সুদহার ১২.৪০ শতাংশ— যা আগে ছিল ১১.২৮ শতাংশ। 

এছাড়া, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার ১২.৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে এই সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার ছিল ১১.০৪ শতাংশ। 

পেনশনার সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ১২.৫৫ শতাংশ— আগে ছিল ১১.৭৬ শতাংশ। আর সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশি বিনিয়োগ হওয়া পরিবার সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করা হয়েছে ১২.৫০ শতাংশ— যা আগে ছিল ১১.৫২ শতাংশ।

এর বাইরে জনসাধারণের সঞ্চয়ের আরেকটি ব্যবস্থা রয়েছে। সেটি হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাবে টাকা জমা রাখা। এই মেয়াদী হিসাবের সুদের হারও পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে যারা ডাকঘরে সঞ্চয় করবেন তারা ১২.৩০ শতাংশ হারে সুদ পাবেন— যা আগে ছিলো ১১.২৮ শতাংশ। 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ বছর ও ২ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সাথে সঙ্গতি রেখে উল্লিখিত ৫টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনঃনির্ধারণ করা হবে। বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার, বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন; অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল, সে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবেন।

উপকৃত হবেন প্রান্তিক বিনিয়োগকারীরা

মুনাফার হার পুনঃনির্ধারণ সংক্রান্ত এ সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক বিনিয়োগকারীগণ উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। 

জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে নারী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, পেনশনার বয়োজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের বিনিয়োগের মাধ্যমে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সুযোগ রয়েছে— যা সঞ্চয় স্কিম সংক্রান্ত এ যুগান্তকারী সিদ্ধান্তের ফলে অধিকতর কার্যকর হবে মর্মেও প্রত্যাশা করা হচ্ছে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

সঞ্চয়পত্রের সুদ / সঞ্চয়পত্র / সঞ্চয়পত্রে বিনিয়োগ / সঞ্চয়পত্রের মুনাফা / ট্রেজারি বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • সরকারের ব্যাংকঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে 
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার
  • ব্যাংকের প্রতি ১০ টাকা আয়ের ৬–৭ টাকাই এখন আসে বন্ড থেকে, কিন্তু আর কতদিন?
  • সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net