Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মুক্তবাণিজ্য চুক্তির আহ্বান ব্রিটিশ এমপি রূপা হকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2025, 03:30 pm
Last modified: 07 January, 2025, 03:36 pm

Related News

  • ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানে ফ্ল্যাট জালিয়াতি মামলায় চার্জগঠন শুনানি ২৮ জুন
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
  • আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মুক্তবাণিজ্য চুক্তির আহ্বান ব্রিটিশ এমপি রূপা হকের

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বাণিজ্যকেন্দ্রিক কূটনীতি অনুসরণ করবে।
টিবিএস রিপোর্ট
07 January, 2025, 03:30 pm
Last modified: 07 January, 2025, 03:36 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক।

আজ (৭ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। 

যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ সফরে আসা রূপা হক বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে যেকোনোভাবে একটি এফটিএ প্রয়োজন। শুধু পোশাকশিল্পের ওপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে তেল, গ্যাস এবং গমের মতো পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম চাপ ফেলছে। এই সংকট কাটিয়ে উঠতে বাণিজ্যের নতুন পথ খুঁজতে হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাজনীতির পুরোনো ইস্যুতে পড়ে থাকলে চলবে না। আমাদের নতুন সম্ভাবনা নিয়ে কথা বলতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের যেন কখনো বৈষম্যের মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে হবে। 

অর্থনীতির গণতন্ত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরও উদার হতে হবে। সমস্ত বড় সুযোগ-সুবিধা কেন শুধু পোশাক খাত পেল, আর অন্য ২০টি সম্ভাবনাময় খাত তা পেল না, সেটি গভীরভাবে বিবেচনা করতে হবে। সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করা গেলে ব্যবসার খরচও স্বাভাবিক নিয়মেই কমে আসবে।

তিনি আরও বলেন, 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ট নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এত বড় তরুণ কর্মী বাহিনী যদি দক্ষ না হয়, তাহলে এই জনসংখ্যার সুবিধা কোনো কাজে আসবে না।'

আমীর খসরু বলেন, যখন আমরা ক্ষমতায় আসব, আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক। প্রতিটি মিশনকে বাণিজ্য প্রসার এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা নিয়ে তাদের অগ্রগতির প্রতিবেদন দিতে হবে।

বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ এখনও বছরে ১১ বিলিয়ন ডলারের টেক্সটাইল পণ্য আমদানি করে, যা কমিয়ে আনার জন্য এই খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো উচিত। 

ভিয়েতনামের উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি হলে রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।

অন্যদিকে, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিদেশি ক্রেতারা অন্যায্যভাবে কম দামে পোশাক কিনছে। এলডিসি গ্র্যাজুয়েশন আরও তিন বছর পিছিয়ে দিলে ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারে।

Related Topics

টপ নিউজ

রুপা হক / ব্রিটিশ এমপি / মুক্তবাণিজ্য চুক্তি / এফটিএ / বাংলাদেশ-যুক্তরাজ্য / আমীর খসরু মাহমুদ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানে ফ্ল্যাট জালিয়াতি মামলায় চার্জগঠন শুনানি ২৮ জুন
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
  • আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net