Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা বাইডেনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 January, 2025, 10:55 am
Last modified: 05 January, 2025, 11:00 am

Related News

  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • শহিদুল আলমদের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক ইসরায়েলের
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা বাইডেনের

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েলের প্রধান অস্ত্র আমদানির ৬৯ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
টিবিএস ডেস্ক
05 January, 2025, 10:55 am
Last modified: 05 January, 2025, 11:00 am
২০২৩ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৮তম অধিবেশনকালে সাইডলাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে ইসরায়েলের জন্য ৮ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে। এই বিক্রি চুক্তি অনুমোদনের জন্য হাউস এবং সিনেট কমিটির অনুমতি প্রয়োজন। প্রস্তাবিত অস্ত্রের মধ্যে রয়েছে মিসাইল, গোলা এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। খবর বিবিসির। 

এই পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে নেওয়া হলো। গাজার যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার পরও ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে এয়ার-টু-এয়ার মিসাইল, হেলফায়ার মিসাইল, আর্টিলারি শেল এবং বোমা। বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে এই সহায়তার কথা বলেছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েলের প্রধান অস্ত্র আমদানির ৬৯ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত তার মেয়াদের শেষ দিকে নেওয়া কয়েকটি নীতিগত পদক্ষেপের একটি। ধারণা করা হচ্ছে, এটি বাইডেনের মেয়াদের শেষ বড় অস্ত্র বিক্রির ঘোষণা। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন।

বাইডেনের মতো ট্রাম্পও ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন, তবে গাজার সামরিক অভিযান দ্রুত শেষ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জন বন্দী হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে অঞ্চলটিতে ৪৫ হাজার ৫৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা / মার্কিন অস্ত্র সহায়তা / বাইডেন প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • শহিদুল আলমদের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক ইসরায়েলের
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net