Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আগুনে বোলিংয়ে বিপিএল ইতিহাসের সেরা বোলিং তাসকিনের

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2025, 04:05 pm
Last modified: 02 January, 2025, 07:45 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি

আগুনে বোলিংয়ে বিপিএল ইতিহাসের সেরা বোলিং তাসকিনের

রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমিরকে। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরার আসন দখল করা ডানহাতি এই পেসার ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও।
টিবিএস রিপোর্ট
02 January, 2025, 04:05 pm
Last modified: 02 January, 2025, 07:45 pm

শুরুটা ভালো না হলেও বেশ দ্রুতই রান যোগ হচ্ছিল ঢাকা ক্যাপিটালসের স্কোরকার্ডে। শুরুর ধাক্কা সামলে নেওয়ার পর স্টিফেন এসকিনজাই, শাহাদাত হোসেন দিপু, থিসারা পেরেরাদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু এর মাঝেও ছিল দুর্বার রাজশাহীর উইকেট উদযাপন, যার মধ্যমণি তাসকিন আহমেদ। ঢাকার স্কোর দেখলে মনে হবে ব্যাট হাতে তারাই শাসন করেছে, আবার তাসকিনের বোলিং ফিগারে চোখ রাখলে মনে হবে উল্টোটা। 

প্রতিপক্ষ রান পেলেও তাসকিন যে বোলিং করেছেন, তার জায়গা হয়েছে বোলিং রেকর্ড পাতার সবার উপরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের সেরা বোলিংই এখন ডানহাতি এই পেসারের দখলে। আগে ব্যাটিং করে ১৭৪ রান তুলেছে ঢাকা, উইকেট হারিয়েছে ৯টি। এর মধ্যে ৭টিই গেছে তাসকিনের ঝুলিতে, ৪ ওভারে খরচা মাত্র ১৯ রান। যা বিপিএলের ইতিহাসের সেরা বোলিং, টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা। 

দুর্বার বোলিংয়ে ঢাকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা তাসকিন লম্বা সময় ধরেই বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন। জাতীয় দলের হয়ে প্রায় সব উইকেটেই দাপট দেখানো অভিজ্ঞ এই পেসার এবার বিপিএলের রেকর্ড নতুন করে লিখলেন। রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমিরকে। এতোদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল তার দখলে। 

২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নেন আমির। তাসকিনের অবিশ্বাস্য বোলিংয়ে দুইয়ে নেমে যেতে হলো তাকে। বিপিএলের তৃতীয় সেরা বোলিং আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। সাবেক ডানহাতি এই পেসার বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সেরা পাঁচের পরের দুই বোলার ওয়াহাব রিয়াজ ও আবু হায়দার রনি, দুজই পান ৫টি করে উইকেট। 

বিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড দখলে নেওয়া তাসকিন বাংলাদেশি ‍ক্রিকেটার হিসেবে আরেকটি রেকর্ডে নিজের নাম তুলেছেন, ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ছিল বাঁহাতি এই স্পিনারের। ২০১৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোস ট্রাইড্রেন্টসের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। এতোদিন বাংলাদেশি বোলারদের মধ্যে এটাই ছিল সেরা বোলিংয়ের রেকর্ড। 

টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনের অবস্থান এখন তিনে। শীর্ষে মালয়েশিয়ার সায়াজরুল ইদ্রুস, গত বছর চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন তিনি। দুই নম্বরে থাকা নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ২০১৯ ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট নেন। এরপরই তাসকিন, তার বোলিং ফিগার ৪-০-১৯-৭। আজ তার শিকারে পরিণত হয়েছেন ঢাকার লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, সুভম রঞ্জনে, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু ও মকিদুল ইসলাম মুগ্ধ।      

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বিপিএল / সেরা বোলিং ফিগার / রেকর্ড / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net