Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়ের মাইকেল চাকমার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2024, 02:30 pm
Last modified: 30 December, 2024, 02:34 pm

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • আ.লীগ আমলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের সন্ধান আমরা পাইনি: চিফ প্রসিকিউটর
  • চার মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মিরাজ; গণ-অভ্যুত্থানের পর ‘প্রথম গুমের’ ঘটনা, দাবি এইচআরএসএস’র
  • গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়ের মাইকেল চাকমার

গত ১৮ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পাঁচ বছরের গুমের সাথে জড়িত অজ্ঞাত অপরাধীদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দায়ের করেছিলেন মাইকেল চাকমা।
টিবিএস রিপোর্ট
30 December, 2024, 02:30 pm
Last modified: 30 December, 2024, 02:34 pm
২০১৯ সাল থেকে মাইকেল চাকমাকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। অবশেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ৭ আগস্ট তিনি মুক্তি পান। ছবি: ইপিএ

আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের জন্য চিফ প্রসিকিউটরের অফিসে অভিযোগটি দায়ের করার বিষয়টি আজ সোমবার (৩০ ডিসেম্বর) নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পাঁচ বছরের গুমের সাথে জড়িত অজ্ঞাত অপরাধীদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দায়ের করেছিলেন মাইকেল।

তিনি অভিযোগ দায়ের করার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, "আমরা অভিযোগটি গ্রহণ করেছি। শীঘ্রই তদন্ত শুরু হবে।"

মাইকেল আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হন। তিনি অভিযোগ করার জন্য ট্রাইব্যুনালে যান। এসময় তার সঙ্গে ছিলেন ফটোগ্রাফার শহিদুল আলম ও তার স্ত্রী অধ্যাপক রাহনুমা আহমেদ।

মৌখিক অভিযোগ দায়ের করার পর মাইকেল সাংবাদিকদের বলেন, "রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী অন্তত সাত-আটজন আমাকে জোর করে তুলে নিয়ে যায়। তারা চোখ বেঁধে মাইক্রোবাসে তোলে। আমি গাড়ির ভেতর একটি ওয়াকিটকি শনাক্ত করতে পেরেছিলাম। প্রথমে তারা আমাকে একটি কক্ষে আটকে রাখে এবং পরে আরও দুটি কক্ষে নিয়ে যায়, যেখানে নির্যাতন করা হয়।"

তিনি বলেন, "২০১৩ সালে শেখ হাসিনার খাগড়াছড়ির সমাবেশে অংশ নেওয়ার সময় কেন সড়ক অবরোধ করা হয়েছিল, তারা আমাকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।"

২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে মাইকেল চাকমা গুম হন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো সরকারের কাছে তার সন্ধান চেয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। হাইকোর্টে রিট আবেদন করা হলেও, তৎকালীন সরকার তাকে উদ্ধার করতে কোনো পদক্ষেপ নেয়নি।

মাইকেল চাকমাকে 'আইনঘর'-এ আটকে রাখা হয়েছিল। তিনি পাঁচ বছর চার মাস বন্দি থাকার পর মুক্তি পান।

Related Topics

টপ নিউজ

মাইকেল চাকমা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / অভিযোগ দায়ের / মানবতাবিরোধী অপরাধ / শেখ হাসিনা / গুম / আয়নাঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • আ.লীগ আমলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের সন্ধান আমরা পাইনি: চিফ প্রসিকিউটর
  • চার মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মিরাজ; গণ-অভ্যুত্থানের পর ‘প্রথম গুমের’ ঘটনা, দাবি এইচআরএসএস’র
  • গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net