Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
দ.কোরিয়ায় বিমান দুর্ঘটনা: নিহত দেড় শতাধিক, জীবিত উদ্ধার ২, বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 December, 2024, 08:30 am
Last modified: 29 December, 2024, 02:32 pm

Related News

  • ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 

দ.কোরিয়ায় বিমান দুর্ঘটনা: নিহত দেড় শতাধিক, জীবিত উদ্ধার ২, বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

এ সময় বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন
টিবিএস ডেস্ক
29 December, 2024, 08:30 am
Last modified: 29 December, 2024, 02:32 pm
ছবি: রয়টার্স/ইয়োনহাপ

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫১ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, ১৮১ জন আরোহীকে নিয়ে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

বার্তাসংস্থা রয়টার্সকে দেশটির একজন দমকল কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত একজন যাত্রী ও একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি ধারণা করছে, এই দুইজন জীবিত ব্যক্তি ছাড়া বোর্ডে থাকা বাকি সবাই মারা গেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল ৯টা ৭ মিনিটে দুর্ঘটনার শিকার জেজু এয়ারের বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানবন্দরের দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।

এ সময় বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরেছিল এবং অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ইয়োনহ্যাপের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডে থাকা যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার এবং ২ জন থাই নাগরিক ছিলেন।

ছবি: রয়টার্স

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় উদ্ধার হওয়া দুজন ব্যতীত নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে তারা এই অনুসন্ধান অভিযানকে মরদেহ উদ্ধার অভিযানে রূপান্তর করতে যাচ্ছে। 

নিহতদের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ৫৭ জন নারী রয়েছেন। উদ্ধারকৃত বাকি ১৩টি মরদেহ নারী না-কি পুরুষের, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

সংস্থাটির একজন কর্মকর্তা ইয়োনহ্যাপকে বলেন, "বিমানটি দেওয়ালের সাথে ধাক্কা লাগার পর যাত্রীরা ছিটকে পড়ে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।"

"বিমানটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় নিহতদের শনাক্ত করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেহাবশেষ উদ্ধারের প্রক্রিয়ায় আছি, এতে সময় লাগবে," যোগ করেন তিনি।

জীবিত উদ্ধার একজন যাত্রী ও একজন ক্রু সদস্যের- দুইজনই নারী বলে জানা গেছে। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে মোকপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মরদেহ রাখার জন্য মুয়ান বিমানবন্দরের ভেতরেই একটি অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে।

ছবি: রয়টার্স

এদিকে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে স্থানীয় মিডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, বিমানের সিস্টেমে পাখি আটকে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ন্যাশনাল ফায়ার এজেন্সির তথ্যমতে, এখন পর্যন্ত ৪৯০ জন ফায়ার সার্ভিস কর্মী ও ৪৫৫ জন পুলিশ কর্মকর্তা-সহ মোট ১,৫৬২ জনকে উদ্ধার কাজে নিয়োজিত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিমান দুর্ঘটনা / বিমান বিধ্বস্ত / দক্ষিণ কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net