Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সচিবালয়ের পুড়ে যাওয়া ভবনের দপ্তরগুলো যাচ্ছে অধীনস্থ সংস্থার অফিসে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2024, 07:15 pm
Last modified: 27 December, 2024, 07:16 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • ব্যয় কমাতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রণালয়কে একীভূত করার পরিকল্পনা বিএনপির
  • আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির
  • যে মন্ত্রণালয়েই গিয়েছি, দেখেছি মহাসাগর চুরি হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

সচিবালয়ের পুড়ে যাওয়া ভবনের দপ্তরগুলো যাচ্ছে অধীনস্থ সংস্থার অফিসে

তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কোথায় অফিস করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
টিবিএস রিপোর্ট
27 December, 2024, 07:15 pm
Last modified: 27 December, 2024, 07:16 pm
ছবি: ফায়ার সার্ভিস

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম সচল রাখতে অধীনস্থ বিভিন্ন সংস্থার দপ্তরে অস্থায়ী অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি বিভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কার্যক্রম পরিচালনা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গুলিস্তানের জিপিওতে অফিস করবে। শ্রম মন্ত্রণালয় কাকরাইলের শ্রম ভবনে এবং সড়ক ও মহাসড়ক বিভাগ তেজগাঁওয়ের সড়ক ভবনে কার্যক্রম শুরু করবে।

একইভাবে সেতু বিভাগ মহাখালী সেতু ভবনে যাবে, এবং যুব মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া ভবনে তাদের অফিস পরিচালনা করবে।

বুধবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সচিবালয়। আগুনে পুড়ে গেছে ৫টি মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ৭ নম্বর ভবনে লাগা ওই আগুন।

ভবনটিতে অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; ডাক ও টেলিযোগাযোগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।

এ অগ্নিকাণ্ড দৈব দুর্ঘটনা না-কি নাশকতা তা তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, 'ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। এর বাইরে রেল ভবন এবং প্রবাসী কল্যাণ ভবনে অফিস করা যায় কি না সেটি নিয়েও আলোচনা চলছে।'

তবে রেল ভবনে মাত্র চারটি কক্ষ পাওয়া যাচ্ছে, যা কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট নয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে যে জায়গা আছে, তা দিয়ে কার্যক্রম চালানো সম্ভব হতে পারে।

তিনি বলেন, 'উপদেষ্টা চান স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একই জায়গায় অফিস করুক।'

আগামী রোববার থেকেই কয়েকটি চেয়ার-টেবিল নিয়ে হলেও কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি। 'জনগণের সেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।'

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জানে আলম বলেন, 'অস্থায়ীভাবে মেইলিং অপারেটর এবং কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের অফিসে কার্যক্রম পরিচালনা করা হবে। এটি ঢাকার গুলিস্তানের জিপিওতে অবস্থিত।'

তিনি জানান, বিভাগের উপদেষ্টা নাহিদ ইসলাম আপাতত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অফিস করবেন।

শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, 'রোববার সকাল ৯টায় কাকরাইলের শ্রম ভবনের সম্মেলন কক্ষে কার্যক্রম শুরু করা হবে। সেখানে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অস্থায়ীভাবে কোথায় অফিস স্থাপন করা হবে।'

তিনি আরও জানান, 'বর্তমানে শ্রম ভবনেই শ্রম মন্ত্রণালয়ের সব দপ্তর স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।'

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. গোলাম মো. ফারুক বলেন, 'রোববার থেকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদে কার্যক্রম শুরু করব। আগে থেকেই জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং সচিবদের অফিস রয়েছে। ফলে আমাদের জন্য নতুন করে অফিস সাজানোর প্রয়োজন নেই।'

তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কোথায় অফিস করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এ বিভাগের অতিরিক্ত সচিব মো. আছির উদ্দীন সরদার বলেন, 'শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কেউ কেউ বলছেন তেজগাঁওয়ের সড়ক ভবনে অথবা মহাখালীর সেতু ভবনে কার্যক্রম পরিচালনা করা হতে পারে।'

আগুনের ঘটনায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। তবে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন ফায়ার ফাইটার মো. সোহানুর জামান। এছাড়া পোড়া ভবনটি থেকে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়।

আগুনের কারণ অনুসন্ধানে গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

সচিবালয়ে আগুন / সচিবালয় / ভবনে আগুন / মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • ব্যয় কমাতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রণালয়কে একীভূত করার পরিকল্পনা বিএনপির
  • আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির
  • যে মন্ত্রণালয়েই গিয়েছি, দেখেছি মহাসাগর চুরি হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net