Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার সজীব ওয়াজেদ জয়ের

বাংলাদেশ

রয়টার্স
25 December, 2024, 02:15 pm
Last modified: 25 December, 2024, 02:23 pm

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • রূপপুরে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার সজীব ওয়াজেদ জয়ের

এ অভিযোগকে তিনি ‘একদম ভুয়া’ ও ‘উদ্দেশ্যমূলক প্রচারণা’ বলে অভিহিত করেছেন। 
রয়টার্স
25 December, 2024, 02:15 pm
Last modified: 25 December, 2024, 02:23 pm
ছবি: রয়টার্স

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলারের 'দুর্নীতিতে' জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি এটিকে 'একদম ভুয়া' ও 'উদ্দেশ্যমূলক প্রচারণা' বলে অভিহিত করেছেন। 

২০১৫ সালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সাথে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুরে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের চুক্তি সই করে বাংলাদেশ। 

দুর্নীতি সমন কমিশনের (দুদক) অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয় এবং ভাগনি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মাধ্যমে বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এ প্রকল্প থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়ম ঘটেছে। এনিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে গত সোমবার জানিয়েছে সংস্থাটি।  

যদিও, রোসাটম এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে, তারা তাদের প্রকল্পগুলোর দুর্নীতিরোধের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। 

রোসাটম স্টেট কর্পোরেশন এক ইমেইল বার্তায় রয়টার্সকে বলে, 'আমরা আমাদের স্বার্থ এবং খ্যাতি আদালতে রক্ষা করতে প্রস্তুত।' 

'আমরা গণমাধ্যমে মিথ্যা বিবৃতি প্রদানকে—দেশের বিদ্যুৎ সরবরাহ সমস্যা সমাধান এবং বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বাস্তবায়িত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা হিসেবে দেখছি', যোগ করে রোসাটম। 

এদিকে সজীব ওয়াজেদ জয় সকল অভিযোগ অস্বীকার করে তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, 'আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি'। 

তিনি বলেন, 'আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও খালাতো ভাই-বোনরাও যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি'। 

তিনি আরও বলেন, '১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমরা লেনদেন এর সাথে "সম্পৃক্ত" বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত'। 

মন্তব্যের জন্য শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। 

তবে সজীব ওয়াজেদ জয়ের মতো টিউলিপ সিদ্দিকও রূপপুর পারমাণবিক প্রকল্পে তার কোনো ধরনের অনিয়মে সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছেন। লেবার পার্টির ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে নির্দোষ বলে পূর্ণ সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

Related Topics

টপ নিউজ

সজীব ওয়াজেদ জয় / রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র / রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প / দুর্নীতি দমন কমিশন (দুদক) / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • রূপপুরে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net