Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত ২, পুড়েছে ৫০০ আশ্রয়কেন্দ্র

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
24 December, 2024, 03:45 pm
Last modified: 24 December, 2024, 05:40 pm

Related News

  • কক্সবাজারে রিসোর্টে আগুন: খোঁজ মিলছে না একই পরিবারের ৪ জনের 
  • রিসোর্টের আগুনে একই পরিবারের ছয়জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিকুল
  • গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত ২, পুড়েছে ৫০০ আশ্রয়কেন্দ্র

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, ‘মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’
কক্সবাজার প্রতিবেদক
24 December, 2024, 03:45 pm
Last modified: 24 December, 2024, 05:40 pm
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে। ছবি: টিবিএস

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত এবং পাঁচ শতাধিক আশ্রয়কেন্দ্রসহ নানা স্থাপনা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা টানা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, 'মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।'

তবে নিহত দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

ছবি: টিবিএস

এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক তানহারুল ইসলাম জানান, 'অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এবং এ ব্যাপারে জানতে ফায়ার সার্ভিস তদন্ত চালাচ্ছে।'

তিনি বলেন, 'দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। মুহূর্তেই ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৫টি ইউনিট যোগ দেয়।'

ছবি: টিবিএস

তিনি বলেন, 'ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিকাল পৌনে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।'

তিনি আরও বলেন, 'অগ্নিকাণ্ডে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে পাঁচ শতাধিক বসত ঘর ও নানা স্থাপনা পুড়ে গেছে। তদন্ত শেষে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।'

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, এই তথ্য দিয়ে তানহারুল ইসলাম বলেন, 'স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আগুনের সূত্রপাত জানতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পুলিশও কাজ করছে।'

পুনরায় যাতে অগ্নিকাণ্ড না ঘটে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / আগুন / রোহিঙ্গা ক্যাম্প / উখিয়া / কুতুপালং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • কক্সবাজারে রিসোর্টে আগুন: খোঁজ মিলছে না একই পরিবারের ৪ জনের 
  • রিসোর্টের আগুনে একই পরিবারের ছয়জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিকুল
  • গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net