Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2024, 01:15 pm
Last modified: 22 December, 2024, 01:15 pm

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • বঙ্গোপসাগরের জ্বালানি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ 
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

তৌহিদ হোসেন বলেন, “বর্তমানে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর নজরে এসেছে বঙ্গোপসাগর। এটি এর ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করার পাশাপাশি সহযোগিতা এবং প্রতিযোগিতার সম্ভাবনাকেও বাড়িয়ে তুলছে।”
টিবিএস রিপোর্ট
22 December, 2024, 01:15 pm
Last modified: 22 December, 2024, 01:15 pm
রিকানেক্টিং দ্য বে অব বেঙ্গল রিজিয়ন: এক্সপ্লোরিং দ্য কনভার্জেন্স অব ইন্টারেস্টস শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: টিবিএস।

বঙ্গোপসাগরকে সহযোগিতা ও টেকসই উন্নয়নের অঞ্চলে রূপান্তর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, "বঙ্গোপসাগরকে সংঘাত ও প্রতিযোগিতার ক্ষেত্র থেকে সরিয়ে সহযোগিতা ও টেকসই উন্নয়নের অঞ্চলে রূপান্তর করার জন্য বিভিন্ন স্বার্থের সমন্বয় অপরিহার্য।"

আজ রোববার ঢাকায় আয়োজিত 'বঙ্গোপসাগর অঞ্চল পুনঃসংযোগ: স্বার্থের একত্রীকরণ অনুসন্ধান' শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্‌বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তৌহিদ হোসেন। 

সেমিনারটি বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমি (আইডিই-জেইটিআরও) যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া এতে অর্থায়ন করেছে জাপান দূতাবাস।

তৌহিদ হোসেন বলেন, "বর্তমানে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর নজরে এসেছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর আশেপাশের দেশ ও প্রতিষ্ঠানগুলোর অন্যতম চালিকাশক্তি। এটি এর ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করার পাশাপাশি সহযোগিতা এবং প্রতিযোগিতার সম্ভাবনাকেও বাড়িয়ে তুলছে।"

বঙ্গোপসাগরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তৌহিদ বলেন, "বঙ্গোপসাগর ঐতিহাসিকভাবে সংযোগ, বাণিজ্য এবং সংস্কৃতির এক কেন্দ্রস্থল। আজও এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান হিসেবে পরিচিত, যা দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করেছে। বিশাল প্রাকৃতিক সম্পদ, গুরুত্বপূর্ণ শিপিং রুট এবং অর্থনৈতিক একীকরণের সম্ভাবনার কারণে এটি ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।"

বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে একত্রিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, "কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা, একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা এই অঞ্চলের বিশাল সম্ভাবনা সৃষ্টি করতে পারি, যা সব অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী হবে।"

এছাড়া বাংলাদেশের কৌশলগত ভূমিকা এবং আঞ্চলিক সংযোগতা ও বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বও তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, "এর কৌশলগত অবস্থান এবং ক্রমবর্ধমান শিল্পের কারণে বাংলাদেশ অনন্যভাবে একটি আঞ্চলিক ট্রানজিট হাব এবং বৈশ্বিক ভ্যালু চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারবে। এই সম্ভাবনাগুলো উন্মুক্ত করতে বাংলাদেশকে জরুরি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে এবং উদীয়মান সুযোগগুলো গ্রহণ করতে হবে।"

অনুষ্ঠানে জাপানের বাংলাদেশে রাষ্ট্রদূত ইওওয়ামা কিমিনোরিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বঙ্গোপসাগর / পররাষ্ট্র উপদেষ্টা / তৌহিদ হোসেন / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • বঙ্গোপসাগরের জ্বালানি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ 
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net