Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
২২.৭৫ মিলিয়ন ডলারে এসিআই মোটরসের ১৮.৫ শতাংশ শেয়ার কিনে নিল জাপানের মিৎসুই

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
22 December, 2024, 12:05 pm
Last modified: 22 December, 2024, 12:05 pm

Related News

  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • ২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের লোকসান কমেছে ৫৩ শতাংশ, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
  • একদিনে ৩৫০ সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে এসিআই মোটরস
  • নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
  • ৩৭.৫০ কোটি টাকার শেয়ার কিনবেন এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক

২২.৭৫ মিলিয়ন ডলারে এসিআই মোটরসের ১৮.৫ শতাংশ শেয়ার কিনে নিল জাপানের মিৎসুই

এসিআই মোটরসের বার্ষিক আয় ৩,০০০ কোটি টাকার বেশি। তাদের বিক্রি ও মুনাফা ক্রমেই বাড়ছে। মহামারিকালে কোম্পানিটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে।
মাহফুজ উল্লাহ বাবু
22 December, 2024, 12:05 pm
Last modified: 22 December, 2024, 12:05 pm

জাপানের মিৎসুই অ্যান্ড কোম্পানি তাদের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এসিআই মোটরসের বিদ্যমান দুই বিনিয়োগকারীর কাছ থেকে ২২.৭৫ মিলিয়ন ডলারে (প্রায় ২৭০ কোটি টাকা) প্রায় ১৮.৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

২৯ নভেম্বর এক বিবৃতিতে মিৎসুই এই বিনিয়োগের ঘোষণা দিলেও তখন বিনিয়োগের অঙ্ক জানায়নি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসিআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কৃষি ব্যবসা, পরিবহন ও অবকাঠামো খাতে সমন্বিত গতিশীলতা ও যান্ত্রিকীকরণ সমাধান দিতে আগ্রহী তারা। 

এদিকে এ চুক্তি চূড়ান্ত হওয়ার পর শীর্ষস্থানীয় জাপানি বহুজাতিক শিল্পগোষ্ঠীটির সঙ্গে এই কৌশলগত অংশীদারত্বকে কাজে লাগিয়ে এসিআই মোটরস এখন তাদের ব্যবসার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফএইচ আনসারী টিবিএসকে বলেন, তারা যাত্রীবাহী গাড়ি, বৈদ্যুতিক গাড়ি, ধান প্রক্রিয়াকরণ যন্ত্রে ব্যবসা সম্প্রসারণ এবং তাদের দেশে তৈরি কৃষিযন্ত্র নিয়ে রপ্তানি বাজারে প্রবেশের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়াতে চান।

আনসারী আরও বলেন, মিৎসুই থেকে আরও দুজন শীর্ষ পর্যায়ের নির্বাহী এসিআই মোটরসে যোগ দেবেন। তারা কোম্পানির কৌশলগত সিদ্ধান্তে ভূমিকা রাখবেন।

বিশ্বের ৬১টি দেশে মিৎসুইয়ের অফিস রয়েছে। কোম্পানিটির বার্ষিক টার্নওভার ১০০ বিলিয়ন ডলারের বেশি। বাণিজ্য, লজিস্টিকস, আর্থিক, অবকাঠামো, জ্বালানি, রাসায়নিক, লোহা ও ইস্পাতপণ্য, খাদ্য ও রিটেইল ব্যবসা, স্বাস্থ্যসেবা, আইটি ও কর্পোরেট ডেভেলপমেন্ট ব্যবসাসহ বিভিন্ন খাতে তাদের কার্যক্রম রয়েছে।

এফএইচ আনসারী জানান, তারা গাড়ির ব্যবসায় প্রবেশ করতে চান। এক্ষেত্রে মিৎসুইয়ের বৈশ্বিক অভিজ্ঞতা ও পরিচিতি তাদের সাহায্য করবে।

তিনি আরও বলেন, 'তারা আমাদের বৃহৎ পরিসরের ধান প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং স্থানীয়ভাবে তৈরি কৃষিযন্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণেও সহায়তা করতে পারবে।'

মিৎসুই তাদের বিবৃতিতে বাংলাদেশে রিটেইল ও লজিস্টিক ব্যবসায় আগ্রহ প্রকাশ করেছে। 

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মোটরস মূলত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে তাদের অংশীদারত্বে কৃষিযন্ত্র, নির্মাণ সামগ্রী, জেনারেটর, মোটরসাইকেল ও বাণিজ্যিক গাড়ি ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে।

কোম্পানিটির বার্ষিক আয় ৩ হাজার কোটি টাকার বেশি। তাদের বিক্রি ও মুনাফা ক্রমেই বাড়ছে। 

মহামারিকালে এসিআই মোটরস ডাচ উন্নয়ন সংস্থা এফএমও, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, নরওয়ের সরকারি সংস্থা নরফান্ড ও সিঙ্গাপুরভিত্তিক এসডিআই-এর মতো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছিল।

সূত্রমতে, এই চুক্তিতে একজন প্রধান প্রমোটার প্রায় ১৪ শতাংশ শেয়ার মিৎসুইয়ের কাছে বিক্রি করেছে। বাকি শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের প্রাইভেট ইক্যুইটি ভেহিকেল বাংলাদেশ ম্যানেজড অ্যাকাউন্ট সিভি থেকে কেনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

মিৎসুই / এসিআই / এসিআই মোটরস / শেয়ার বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এসিআই মটরস
  • ২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের লোকসান কমেছে ৫৩ শতাংশ, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
  • একদিনে ৩৫০ সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে এসিআই মোটরস
  • নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
  • ৩৭.৫০ কোটি টাকার শেয়ার কিনবেন এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net