Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পাকিস্তানে কর ফাঁকি দিলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি বেচা-কেনা করা যাবে না

আন্তর্জাতিক

ডন
19 December, 2024, 01:30 pm
Last modified: 19 December, 2024, 01:35 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

পাকিস্তানে কর ফাঁকি দিলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি বেচা-কেনা করা যাবে না

কর ফাঁকি দেওয়া ব্যক্তিরা ৮০০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন যানবাহন কিনতে পারবেন না।
ডন
19 December, 2024, 01:30 pm
Last modified: 19 December, 2024, 01:35 pm
পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জাতীয় পরিষদে এই আইনটি পেশ করেন। ছবি: নিউজ এজেন্সি অব পাকিস্তান

কর আইন সংশোধনের লক্ষ্যে পাকিস্তান সরকার বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় পরিষদে একটি নতুন আইনের প্রস্তাব দিয়েছে। এতে দেশটির কর কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা প্রদানের পাশাপাশি কর পরিশোধে অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, কর ফাঁকি দেওয়া ব্যক্তিরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এছাড়া, তারা ৮০০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন যানবাহন কিনতে পারবেন না, সম্পত্তি বেচা-কেনা করতে পারবেন না এবং নিবন্ধন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালালে সেটি সিলগালা করে দেওয়া হবে।

অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জাতীয় পরিষদে এই বিলটি পেশ করেন। এতে ১৯৯০ সালের সেলস ট্যাক্স আইন, ২০০১ সালের আইসিটি (সার্ভিস কর) অধ্যাদেশ এবং আয়কর আইনসহ বেশ কয়েকটি কর আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

নতুন এই আইনে 'ফাইলার, নন-ফাইলার এবং লেট ফাইলার' শব্দগুলোর পরিবর্তে 'যোগ্য ব্যক্তি' ও 'অযোগ্য ব্যক্তি' শব্দ ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

নতুন কর আইনটি কর সংগ্রহ প্রক্রিয়া সহজ করা এবং কর ফাঁকি রোধের উদ্দেশ্যে প্রস্তাবিত হলেও, কর কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধি এবং ছোট ব্যবসা ও নারীসহ ব্যক্তিগত করদাতাদের ওপর নতুন আইনের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আইন অনুযায়ী, "যোগ্য ব্যক্তি" হলেন এমন ব্যক্তি, যিনি সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং তার সম্পদ বিবরণীতে (ব্যক্তির ক্ষেত্রে) বা আর্থিক বিবরণীতে (প্রতিষ্ঠান বা সমিতির ক্ষেত্রে) যথেষ্ট সম্পদ ঘোষণা করেছেন।

এই আইনে "যোগ্য ব্যক্তি"-এর পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাবা-মা, স্বামী বা স্ত্রী, ছেলে (২৫ বছরের নিচে বয়স), অবিবাহিত বা বিধবা কিংবা তালাকপ্রাপ্ত মেয়ে এবং প্রতিবন্ধী সন্তান।

আর্থিক লেনদেন

নতুন কর আইনে "অযোগ্য ব্যক্তি"-দের আর্থিক লেনদেনের ওপর বিভিন্ন বিধিনিষেধ প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা এক্সাইজ ও ট্যাক্সেশন বিভাগের যানবাহন নিবন্ধন কর্তৃপক্ষ কোনো অযোগ্য ব্যক্তির গাড়ি বুকিং, ক্রয় বা নিবন্ধনের আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করবে না।

এছাড়া, অযোগ্য ব্যক্তির স্থাবর সম্পত্তির মূল্য ফেডারেল বোর্ড অফ রেভিনিউ-এর (এফবিআর) নির্ধারিত সীমা অতিক্রম করলে  নিবন্ধন, রেকর্ডিং, সত্যায়ন বা স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, অযোগ্য ব্যক্তিরা সাধারণ বা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে বা পরিচালনা করতে পারবেন না, তবে "আসান অ্যাকাউন্ট" এর ক্ষেত্রে ছাড় থাকবে। তাছাড়া, নগদ উত্তোলনের জন্য এফবিআর একটি সীমা নির্ধারণ করবে, যা সময়ে সময়ে জানানো হবে।

ব্যাংকগুলোকে এমন ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ঘোষিত সম্পদ ও টার্নওভারের বাইরে আর্থিক কার্যক্রমে জড়িত।

জরিমানা ও শাস্তি

নতুন কর আইনে কর কমিশনারদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করা, সম্পদ জব্দ করা এবং বিক্রয় কর নিবন্ধনে ব্যর্থ হওয়া ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসা দুই দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে এসব বিধি-নিষেধ প্রত্যাহার করা হবে। কর কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে এফবিআর-এর ইনল্যান্ড রেভিনিউ বিভাগের প্রধান কমিশনারের কাছে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে।

আইনটি এমন পণ্য বিক্রির জন্য জরিমানার প্রস্তাব করেছে, যেগুলোতে সঠিক কর স্ট্যাম্প, স্টিকার বা বারকোড নেই। ইনপুট ট্যাক্স সমন্বয় নিয়ে কোনো ধরনের অপব্যবহার রোধে এফবিআর একটি স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করবে, যা সন্দেহজনক দাবিগুলো চিহ্নিত করবে।

ছাড়

নতুন কর আইনে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এতে ৮০০ সিসি পর্যন্ত গাড়ি, রিকশা, মোটর রিকশা এবং ট্রাক্টর কেনার লেনদেন অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাক ও বাস কেনার ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে এফবিআর নির্দেশনা দেবে।

ঋণ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ক্ষেত্রে, যদি সেগুলো কর রিটার্নে সঠিকভাবে প্রকাশ করা হয়, তবে লেনদেনে কোনো বাধা থাকবে না। নন-রেসিডেন্ট এবং পাবলিক কোম্পানিগুলো এই বিধিনিষেধের বাইরে থাকবে।

অঘোষিত সম্পদ, যা রেমিটেন্স বা উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত, তা সঠিকভাবে প্রকাশ করা হলে এফবিআর তা লুকানোর অভিযোগ তুলবে না।

এছাড়া, কর কর্তৃপক্ষকে নিরীক্ষা, তদন্ত, মামলা বা মূল্যায়নের জন্য চুক্তিভিত্তিক অডিটর ও বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / নতুন আইন / কর ফাঁকি / কঠোর ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net