Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
নভেম্বরে আদানির প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে এক-তৃতীয়াংশ 

বাংলাদেশ

রয়টার্স
17 December, 2024, 10:40 pm
Last modified: 18 December, 2024, 01:09 pm

Related News

  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার

নভেম্বরে আদানির প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে এক-তৃতীয়াংশ 

ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের গঠিত একটি আঞ্চলিক বিদ্যুৎ কমিটির তথ্যানুযায়ী, গত নভেম্বর মাসে বাংলাদেশে ৪৫০ মিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ রপ্তানি করেছে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র।
রয়টার্স
17 December, 2024, 10:40 pm
Last modified: 18 December, 2024, 01:09 pm
ছবি: সংগৃহীত

গেল নভেম্বর মাসে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি এক-তৃতীয়াংশ বা প্রায় ৩৩ শতাংশ কমেছে। ভারতের সরকারি তথ্যের বরাতে যা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বকেয়া নিয়ে বিরোধের কারণে গত মাসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে হঠাৎ করেই বাংলাদেশে সরবরাহ কমিয়ে দেয় আদানি।

ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের গঠিত একটি আঞ্চলিক বিদ্যুৎ কমিটির তথ্যানুযায়ী, গত নভেম্বর মাসে বাংলাদেশে ৪৫০ মিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ রপ্তানি করেছে গোড্ডা প্ল্যান্ট। বার্ষিক হিসেবের তুলনায় যা ৩২ দশমিক ৮ শতাংশ কম।

ভারতের ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির তথ্য অনুযায়ী, আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির মাসিক হিসেবে এটিই সবচেয়ে বড় পতন। গত বছরের ডিসেম্বরের পর যা আদানির কাছ থেকে বাংলাদেশের সর্বনিম্ন বিদ্যুৎ আমদানির ঘটনা। 

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে ২৫ বছর মেয়াদী একটি বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করে আদানি পাওয়ার। গোড্ডায় অবস্থিত আদানির এই প্ল্যান্ট থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয়, তা আগস্টে হাসিনা সরকার পতনের আগের ১২ মাসে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৯ শতাংশ ছিল। চুক্তি অনুযায়ী, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার বাধ্যবাধকতা রয়েছে।

বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেওয়ায় সম্প্রতি আদানিকে বিদ্যুৎ সরবরাহ মূল্য পুনর্বিবেচনা করতে বলছে বাংলাদেশ। দেশে বিদ্যুৎ সরবরাহ করা অন্যান্য সব বিদ্যুৎ কেন্দ্রের মাঝে আদানির বিদ্যুতের দাম সর্বোচ্চ।

শীতকালে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা সাধারণত কম থাকে, তবে বার্ষিক চাহিদা  ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এদিকে আদানির থেকে আমদানি কমে যাওয়ায় বিদ্যুতের এই বাড়তি বার্ষিক চাহিদা মেটাতে জ্বালানি তেলচালিত বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ।

নভেম্বরে ৪৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার। তার আগে টানা  ২১ মাস ধরে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেল-নির্ভরতা কমেছিল।

বাংলাদেশের পাওয়ার গ্রিড অপারেটরদের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স আরও জানায়,  টানা পাঁচ মাস কমার পরে নভেম্বরে প্রাকৃতিক গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন-ও ১০ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে, কয়লা-চালিত বিদ্যুতের উৎপাদন টানা তৃতীয় মাসের মতো হ্রাস পেয়েছে।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ আমদানি / বাংলাদেশ / আদানি পাওয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net