Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2026, 04:10 pm
Last modified: 02 July, 2026, 04:17 pm

Related News

  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
02 July, 2026, 04:10 pm
Last modified: 02 July, 2026, 04:17 pm
ছবি: টিবিএস

তিস্তা নদী মহাপরিকল্পনা প্রকল্পে বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্পটি নিয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং বাংলাদেশ যেভাবে চাইবে সেভাবেই চীন এই প্রকল্পে সহায়তা করবে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'আমি আগেও বলেছি, তিস্তা প্রকল্প বাংলাদেশের প্রকল্প। এটি আপনাদের প্রকল্প। দ্বিতীয়ত, চীনের এই সহযোগিতা মূলত বাংলাদেশ পক্ষের অনুরোধেই। আমরা এটিকে পারস্পরিকভাবে লাভজনক মনে করি। এটি একটি জীবনযাত্রা উন্নয়নমূলক সহযোগিতা, যার সাথে নদীর তীরে বসবাসকারী বহু মানুষের জীবন-জীবিকা জড়িত। উত্তরবঙ্গের মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে চীন এখানে তার সহযোগিতার হাত বাড়াতে চায়।'

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত সরাসরি বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের এবং বাংলাদেশ যেভাবে চাইবে চীন সেভাবেই অগ্রসর হবে। তিনি বলেন, 'তিস্তা প্রকল্প বাংলাদেশের এবং এটি আপনাদেরই। বাংলাদেশ সরকারের অনুরোধেই কেবল চীন এতে অংশগ্রহণ করছে। আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।' 

রাষ্ট্রদূত আরও যোগ করেন, 'নদীর গতিপ্রকৃতি ও সংশ্লিষ্ট জটিল পরিস্থিতির কারণে এই প্রকল্প শুরু করার আগে একটি অত্যন্ত সুদৃঢ় ও বিজ্ঞানসম্মত সম্ভাব্যতা যাচাই প্রয়োজন। এটিই আমাদের একমাত্র উদ্দেশ্য। অন্যান্য যে সকল উপাদানের কথা আপনারা বলছেন, তা আমাদের বিবেচনায় নেই। বাংলাদেশের ইচ্ছা অনুযায়ীই চীন পদক্ষেপ নেবে—এটাই আমাদের অবস্থান।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা নদী মহাপরিকল্পনা ও পুনরুদ্ধার প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, 'এই প্রকল্পটি একটি মাইলফলক হতে পারে এবং আমি জানি বাংলাদেশের মানুষের এটি নিয়ে অনেক উচ্চাশা রয়েছে। এটি সরাসরি ১ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট। চীন এ কাজে যতটুকু সম্ভব সহায়তা করতে প্রস্তুত। আমাদের মধ্যে এ নিয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।' 

সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, 'সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের একটি নিখুঁত বিজ্ঞানসম্মত কারিগরি সমীক্ষা দরকার। আমরা যা-ই করি না কেন, তা যেন একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। চীন এই লক্ষ্যে বাংলাদেশে তাদের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠাতে অঙ্গীকারবদ্ধ। খুব শীঘ্রই এই সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আপনারা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।' 

রাষ্ট্রদূত আরও বলেন, চীন বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে এবং প্রকল্পের বাইরের কোনো বিষয় বেইজিংয়ের বিবেচ্য নয়। একটি বিজ্ঞানসম্মত এবং কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই দুই দেশ এই প্রকল্পে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

তিস্তা প্রকল্প / চীন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net