Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
চট্টগ্রাম বিএনপি: বিজয় দিবস উদযাপনের পৃথক অনুষ্ঠানে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2024, 10:00 pm
Last modified: 16 December, 2024, 10:11 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
  • প্রধান উপদেষ্টার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ

চট্টগ্রাম বিএনপি: বিজয় দিবস উদযাপনের পৃথক অনুষ্ঠানে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
16 December, 2024, 10:00 pm
Last modified: 16 December, 2024, 10:11 pm
সীতাকুণ্ডে আহত বিএনপি সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: টিবিএস

চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ডে বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক এই দুই সংঘর্ষে অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হাটহাজারী আলোচনা সভায় হামলা

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির এক পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সভাটি আয়োজন করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীরা। এ সময় হঠাৎ সভাস্থলে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর জেলার সাবেক সদস্য মু. আকরাম উদ্দীন পাভেল জানান, হামলাকারীরা কমিউনিটি সেন্টারের কাচ ভেঙে ফেলে এবং লাঠি-রড নিয়ে নেতাকর্মীদের পেটাতে শুরু করে। এতে অন্তত ১০ জন আহত হন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা এ ঘটনাকে 'চরম ধৃষ্টতা' আখ্যায়িত করে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাদের নীরব ভূমিকা জনমনে ভিন্ন বার্তা দিচ্ছে। দলের নীতিনির্ধারকদের কাছে অভিযোগ জানানো হয়েছে, আশা করি ব্যবস্থা নেওয়া হবে।'

হাটহাজারীতে সংঘর্ষে আহত একজন। ছবি: টিবিএস

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে হাটহাজারী বিএনপি দলটির প্রয়াত নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা, ও ব্যারিস্টার মীর হেলাল — এ দুটি ধারায় বিভক্ত।

সীতাকুণ্ডে ককটেল বিস্ফোরণ

একইদিন দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন ও রোকন মেম্বারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ফৌজদারহাট স্কুল মাঠে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ ইট-পাটকেল ছোড়ে এবং লাঠি-রড নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা জানান, 'তদন্ত চলছে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, 'দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে'।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিএনপি / বিএনপির সংঘর্ষ / বিজয় দিবস / সংঘর্ষে আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
  • প্রধান উপদেষ্টার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net