Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
যেভাবে নিরাপত্তা বাহিনীগুলো অপহরণ ও গুম কার্যক্রম চালাতো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2024, 03:35 pm
Last modified: 15 December, 2024, 03:36 pm

Related News

  • ইরান যুদ্ধের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ‘অনুশোচনা’: অ্যাক্সিওসের প্রতিবেদন
  • পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকার নতুন কোনো তদন্ত কমিশন করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে অন্তত ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি
  • প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ
  • হাসিনার আমলে যেভাবে বিদ্যুৎ খাতে রাজত্ব কায়েম করে চোরতন্ত্র, স্বজনপ্রীতি

যেভাবে নিরাপত্তা বাহিনীগুলো অপহরণ ও গুম কার্যক্রম চালাতো

অপহরণ ও গুমের কাজগুলো নিরাপত্তা বাহিনীগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতো। দেখা যেত, এক বাহিনী অপহরণ করেছে, অন্য বাহিনী তাদের আটক করেছে এবং তৃতীয় কোনো বাহিনী হত্যা বা মুক্তির সঙ্গে জড়িত থাকতো।
টিবিএস রিপোর্ট
15 December, 2024, 03:35 pm
Last modified: 15 December, 2024, 03:36 pm
প্রতীকী ছবি: সংগৃহীত।

গুম সংস্কৃতি বা অপহরণ ও গুমের প্রথা গত ১৫ বছরে গড়ে উঠেছে। আর এগুলো আওয়ামী লীগ সরকারের আমলে এমনভাবে গড়ে উঠেছে যে বিষয়গুলো ভাবাও যেত না। 

গতকাল শনিবার গতকাল (১৪ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে অপহরণ ও গুম বিষয়ক তদন্ত কমিশন। প্রতিবেদনটিতে উঠে এসেছে গুম ও অপহরণ বিষয়ক বিভিন্ন তথ্য। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী প্রায়ই সাদামাটা পোশাক পরত এবং তাদের কার্যক্রম অন্য নিরাপত্তা সংস্থাগুলোর ওপর চাপানো হতো। যেমন- ডিজিএফআই কাজ করতো র‌্যাবের পরিচয় ব্যবহার করে এবং র‌্যাব কাজ করতো ডিবি পরিচয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাহিনীগুলো নিজেদের মধ্যে শিকার ভাগাভাগি করে নিতো। দেখা যায়, এক বাহিনী অপহরণ করত, অন্য বাহিনী তাদের আটক করতো এবং তৃতীয় কোনো বাহিনী হত্যা বা মুক্তির সঙ্গে জড়িত থাকতো।

কমিশন প্রতিবেদনে একটি উদাহরণ তুলে ধরে বলেছে, "এক ভুক্তভোগীর কল রেকর্ড থেকে জানা যায়, তাকে অপহরণ করার পরই তার সিম কার্ডটি ডিজিএফআই সদর দপ্তরে সক্রিয় করা হয়। যদিও তার বর্ণনা অনুযায়ী তাকে শুরুতে এক সেলে আরও আটককৃতদের সঙ্গে রাখা হয়েছিল। তাই ধারণা করা হয় তাকে প্রথমে ডিজিএফআইয়ের জেআইসিতে আটকে রাখা হয়। তবে পরবর্তীতে তাকে র‌্যাবের বিভিন্ন কারাগারে আটক অবস্থায় পাওয়া গেছে। পরে মাসখানেক পর র‌্যাব ৭-এর পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, "এ অবস্থায় একজন বেঁচে থাকা ব্যক্তি যদি ফিরে আসে তাহলে এর জন্য দায়ী সংস্থাকে তা চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ত।"

সেখানে আরও বলা হয়েছে এসব অপারেশনগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিভক্ত করা হতো। ফলস্বরূপ, যারা সরাসরি হত্যা বা গুমের সঙ্গে যুক্ত, তারা প্রায়ই জানতো না কারা তাকে হত্যা করেছে কিংবা এ অপারেশনের মূল উদ্দেশ্য বা প্রেক্ষাপট কি ছিল।

তবে বিভিন্ন নিরাপত্তা বাহিনীল কর্মকর্তাদের দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত হওয়া গেছে যে, উচ্চপদস্থ কর্মকর্তারা এসব তথ্য ভালোভাবেই জানতেন। প্রতিবেদন অনুসারে, দলগুলোর ঘন ঘন পরিবর্তন, আঞ্চলিক সীমারেখাগুলোর মিশ্রণ এবং সুস্পষ্ট অপারেশনাল সীমানার অভাব গোপন অপরাধের প্রকৃতিকে আরও জটিল করে তোলে। উদাহরণস্বরূপ, র‌্যাব ২ সহজেই র‌্যাব ১১-এর এলাকায় ঢুকে অপারেশন চালাতে পারতো এবং এ বিষয়ে কোনো প্রশ্ন উঠতো না।

প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া অধিকাংশ গুমের জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসকে (সিটিটিসি) দায়ী করা হয়েছিল। কমিশনকে দেওয়া ভুক্তভোগী, সাক্ষী ও তাদের পরিবারের সদস্যরা তাদেরই প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন।

গুমের ঘটনার সঙ্গে জড়িত আরও কিছু সংস্থা, যেমন ডিরেক্টোরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স (ডিজিএফআই) এবং ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্সও (এনএসআই) অভিযুক্ত হয়েছে।

তদন্ত কমিশন প্রতিবেদনে বলেছে, "অপহরণ ও গুম নিয়ে গড়ে ওঠা এ সিস্টেমের প্রকৃতি তদন্তের কাজকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলছে। কারণ এগুলো করাই হয়েছিল বিশেষভাবে দায়িত্ব চাপানোর জন্য এবং জবাবদিহিতা এড়ানোর জন্য।

কমিশন জীবিত ভুক্তভোগীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তারা জানিয়েছে, "জীবিত ভুক্তভোগীরা যারা আমাদের কাছে এসেছেন, তাদের মাধ্যমেই আমরা এ সিস্টেমের এতো কিছু বের করতে পেরেছি। তাদের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো।"

Related Topics

টপ নিউজ

গুম ও অপহরণ / তদন্ত কমিশন / প্রতিবেদন / নিরাপত্তা বাহিনী / কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ইরান যুদ্ধের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ‘অনুশোচনা’: অ্যাক্সিওসের প্রতিবেদন
  • পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকার নতুন কোনো তদন্ত কমিশন করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে অন্তত ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি
  • প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ
  • হাসিনার আমলে যেভাবে বিদ্যুৎ খাতে রাজত্ব কায়েম করে চোরতন্ত্র, স্বজনপ্রীতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net