Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চুর ‘রূপালী গিটার’

বিনোদন

টিবিএস রিপোর্ট
17 September, 2019, 07:15 pm
Last modified: 17 September, 2019, 07:21 pm

Related News

  • চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে জামায়াত-সমর্থিত প্যানেলের ভোট বর্জন  
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২   
  • ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চুর ‘রূপালী গিটার’

আইয়ুব বাচ্চুর জন্মশহর চট্টগ্রামে তার স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে ১৮ ফুট উচ্চতার ও ৬ ফুট প্রস্থের একটি রূপালী গিটার।
টিবিএস রিপোর্ট
17 September, 2019, 07:15 pm
Last modified: 17 September, 2019, 07:21 pm
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে স্থাপন করা হয়েছে এ রূপালী গিটার। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

‘এই রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে...’ গানের এই কথাকে সত্যি করে অসময়ে সবাইকে কাঁদিয়ে ‘দূরে, বহুদূরে’ চলে গেছেন ব্যান্ডসঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। তিনি দূরে চলে গেলেও রয়ে গেছে তার সেই ‘রূপালি গিটার’। 

আইয়ুব বাচ্চুর জন্মশহর চট্টগ্রামে তার স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে ১৮ ফুট উচ্চতার ও ৬ ফুট প্রস্থের একটি রূপালী গিটার। গিটার ঘিরে চারপাশে রাখা হয়েছে পানির ফোয়ারা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শহরের প্রবর্তক মোড়ে রূপালী এ গিটারের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই স্থাপনার নির্মাণ কাজ করে অডিও ইনক নামের একটি প্রতিষ্ঠান। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাকারী স্থপতি এ কে এম রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণে রূপালি গিটার নির্মাণের কাজ শেষ হয়েছে। গিটারটি ও এর চারপাশ আকর্ষণীয় করে গড়ে তুলতে সবকিছুই করা হয়েছে। ১৮ ফুট উচ্চতার এ গিটারের নিচের বেসমেন্টের উচ্চতাও ৪ ফুট। স্টেইনলেস স্টিলের পাত দিয়ে তৈরি গিটারটিতে ছয়টি তার রয়েছে। গিটারটি বসানো হয়েছে পশ্চিম দিকে মুখ করে। এছাড়াও সন্ধ্যায় পানির ফোয়ারারও ব্যবস্থা করা হয়েছে। থাকবে দৃষ্টি নন্দন আলোকসজ্জাও।”

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন জানান, গতবছরের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুর একদিন পর পর চট্টগ্রামে তার জানাযায় সিটি মেয়র উপস্থিত হয়ে তার স্মৃতি সংরক্ষণ করার ঘোষণা দেন।

“এরই অংশ হিসেবে গত আগস্ট মাস থেকে প্রবর্তক মোড়ে এ গিটার বসানোর কাজ শুরু হয়। দীর্ঘদিন ঢেকে রাখার পর গত সোমবার এটি উন্মুক্ত করা হয়। এই গিটারের মাধ্যমে তিনি সঙ্গীত অনুরাগী ছাড়াও সাধারণ মানুষের মাঝে অনেকদিন বেঁচে থাকবেন।”

Related Topics

টপ নিউজ

আইয়ুব বাচ্চু / চট্টগ্রাম / বিনোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে জামায়াত-সমর্থিত প্যানেলের ভোট বর্জন  
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২   
  • ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net