Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

খেলা

টিবিএস রিপোর্ট
17 October, 2020, 11:25 am
Last modified: 17 October, 2020, 11:32 am

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ‘টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল—কোনো দিকেই পরিকল্পনামতো খেলতে পারিনি’: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

ব্যস্ত সূচির কথা চিন্তা করে নেইমার, আনহেল ডি মারিয়াসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে এ ম্যাচে নামানটি পিএসজির কোচ টমাস টুখেল। যদিও মাঠে পিএসজিকে কম শক্তির দল মনে হয়নি। 
টিবিএস রিপোর্ট
17 October, 2020, 11:25 am
Last modified: 17 October, 2020, 11:32 am

ব্যবধানটা আরও বড় হতে পারতো। শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া নিমকে চেপে ধরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবিরত আক্রমণ করে যাচ্ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। নিমের গোলরক্ষক বাতিস্ত রেনেত প্রাচীর হয়ে দাঁড়িয়ে পিএসজির দারুণ কিছু আক্রমণ ফিরিয়েছেন। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। বড় জয় তুলে নিয়েছে পিএসজি। 

লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার নিমের মাঠে দাপুটে ফুটবলই খেলেছে পিএসজি। প্রাণ ভোমরা নেইমার না থাকলেও সেটা অনুভূত হয়নি। নিমকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। জোড়া গোল কেরছেন কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল দিয়েছেন আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি ও পাবলো সারাবিয়া। 

৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে রেঁসেরও ১৫ পয়েন্ট। গোল ব্যবধানে দুই নম্বরে আছে দলটি। ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লিলি। 

নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের কারণে পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলে ফিরেছিলেন। ফেরার তিনদিন পরই ম্যাচ। সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও। ব্যস্ত সূচির কথা চিন্তা করে নেইমার, আনহেল ডি মারিয়াসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে এ ম্যাচে নামানটি পিএসজির কোচ টমাস টুখেল। যদিও মাঠে পিএসজিকে কম শক্তির দল মনে হয়নি। 

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া পিএসজির প্রথম গোলের দেখা পায় ৩২তম মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সফরকারীরা। 

দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলছিল না। অনেক আক্রমণ সাজালেও জালের ঠিকানা পাচ্ছিল না পিএসজি। ৭৭তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুন করেন ফ্লোরেঞ্জি। দ্বিতীয় গোলের দেখা পেতেই যেন গোলভাগ্য ফিরে পায় দলটি। ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ৮৮ মিনিটে ব্যবধান ৪-০ করেন সারাবিয়া।   

Related Topics

টপ নিউজ

পিএসজি / কিলিয়ান এমবাপ্পে / নেইমার / আনহেল ডি মারিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • ‘টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল—কোনো দিকেই পরিকল্পনামতো খেলতে পারিনি’: স্পেনের কাছে হারের পর এমবাপ্পে
  • ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্যে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ‘বর্ণবাদের’ অভিযোগ
  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net