Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
চা শ্রমিকদের মজুরি বাড়ল ১৮ টাকা

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
16 October, 2020, 05:25 pm
Last modified: 16 October, 2020, 05:31 pm

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

চা শ্রমিকদের মজুরি বাড়ল ১৮ টাকা

চলমান আন্দোলনে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। এ চুক্তি কার্যকরে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সকল বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা।
মৌলভীবাজার প্রতিনিধি
16 October, 2020, 05:25 pm
Last modified: 16 October, 2020, 05:31 pm
বাংলাদেশি চা শ্রমিক। ছবি: সাইমন আরভিন/সাইড ট্র্যাকড ম্যাগাজিন

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। এ চুক্তি কার্যকরে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সকল বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা।

আপাতত চা শ্রমিকদের বকেয়া হিসেবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের প্রফিডেন্ট ফান্ড অফিসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদের নেতৃবৃন্দের বৈঠক শুরু হয়।  টানা ১১ ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওই বৈঠকে শারদীয় দুর্গাপূজার আগেই দাবি মেনে নিয়ে চা শ্রমিকদের নতুন মজুরি প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ। অন্যদিকে, চা সংসদীয় নেতৃবৃন্দরা বর্তমান চায়ের বাজারের অবস্থা তুলে ধরে তার ওপর ভিত্তি করে নতুন মজুরির সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অভিমত দেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পঙ্কজ কুন্ড ও বালিশিরা ভ্যালী কার্যকরী কমিটির সভাপতি বিজয় হাজরাসহ অন্যান্য নেতা। অপর দিকে, বাংলাদেশি চা সংসদের পক্ষে তাহসিন আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের এক চা বাগানে সংগৃহীত চা পাতা সারিবদ্ধভাবে জমা দিচ্ছেন শ্রমিকরা। ফাইল ছবি: স্টেফান উত্তম/ইউসিএ নিউজ

অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত না থাকার কথা জানিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরি বলেন, 'এখন চা শ্রমিকরা  দৈনিক মজুরি ১০২ টাকার বদলে ১২০ টাকা পাবেন। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৯ সালের জানুয়ারি থেকে। এখন আপাতত বকেয়া হিসেবে মজুরির সঙ্গে অতিরিক্ত ৩ হাজার টাকা করে চা শ্রমিকরা পাবেন। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হলে বর্ধিত উৎসব বোনাস পাবেন চা শ্রমিকরা।'

তবে চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরাম সভাপতি মোহন রবিদাস বলেন, 'শ্রমিকরা দৈনিক মজুরি দাবি করেছেন ৩০০ টাকা করে। আর মালিক পক্ষ দিচ্ছে ১২০ টাকা করে।'

'এ সিদ্ধান্ত অমানবিক' দাবি করে তিনি বলেন, 'চা শ্রমিকদের নিয়ে নতুন করে আন্দোলনের চিন্তা ভাবনা চলছে।'

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে থেকে দেশের সব চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিকরা। 

Related Topics

টপ নিউজ

চা শ্রমিক / মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net