Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বিদ্যুৎ চুক্তিগুলো বাতিল করা সহজ হবে না: রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2024, 05:10 pm
Last modified: 11 December, 2024, 05:12 pm

Related News

  • ‘আর্থিক চাপের’ কারণে হাসিনা আমলের বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ সরকারের
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: বাংলাদেশকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নাইকো
  • কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির
  • আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: ৫ দিনের রিমান্ডে মেজর সাদিক
  • পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশের খসড়া অনুমোদন

বিদ্যুৎ চুক্তিগুলো বাতিল করা সহজ হবে না: রিজওয়ানা

আজ বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় দ্বিতীয় ‘বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি-২০৫০’- শীর্ষক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, ‘এ ধরনের চুক্তি বাতিল করাটা খুবই ব্যয়বহুল হতে পারে।
টিবিএস রিপোর্ট
11 December, 2024, 05:10 pm
Last modified: 11 December, 2024, 05:12 pm
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্কেচ: টিবিএস

আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো বাতিল করা সহজ কাজ হবে না এবং এতে অনেক চ্যালেঞ্জ থাকবে বলে মন্তব্য করেছেন  পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় দ্বিতীয় 'বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি-২০৫০'- শীর্ষক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, 'এ ধরনের চুক্তি বাতিল করাটা খুবই ব্যয়বহুল হতে পারে।'

রিজওয়ানা বলেন, 'চুক্তি বাতিল করা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে। তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন [বিদ্যুৎ] চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে।'

সম্মেলনে অন্যান্য বক্তাদের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকে বিগত সরকারের আমলে করা বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলোর বিষয়ে আলোচনা করেছেন। 

তিনি বলেন, 'বাস্তবায়নের পরেও সরকারকে এখনও অনেক প্রকল্পের ঋণের বোঝা বহন করতে হচ্ছে। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে, সেগুলোর ঋণের বোঝাও টানতে হচ্ছে। বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। আবার একই সময়ে জ্বালানি রূপান্তরেরও একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচে করা হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে। ড‍্যামেজ কন্ট্রোল করতেই সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে।'

সম্মেলনে এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, 'ঢাকায় আবাসিক ভবনের ছাদে সোলার প‍্যানেল আছে। এটা কাজ করে কি না, তার তদারকি নেই।'

বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে তিনি বলেন, 'বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিটা মূল মালিকদের ফিরিয়ে দেওয়ার সুযোগ আইনে নেই। তবে অধিগ্রহণ করা অব‍্যবহৃত জমি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন অথবা বনায়ন করে কাজে লাগানো যেতে পারে।'

তিনি আরও উল্লেখ করেন, সম্মেলনে জ্বালানি সাশ্রয়ের কথা কারও বক্তব্যে শোনা যায়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

তিনি তার বক্তব্যে জ্বালানি খাতে দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। 

তিনি আরও বলেন, 'নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন‍্য ৪০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। শুরুতে ১০টির জন‍্য দরপত্র ডাকা হচ্ছে। ধাপে ধাপে বাকিগুলোর দরপত্র আহ্বান করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত মহাপরিকল্পনা নতুন করে তৈরি হবে। এ ছাড়া দেশে সৌরবিদ্যুৎ যন্ত্রপাতি তৈরির কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ চুক্তি / সৈয়দা রিজওয়ানা হাসান / পরিবেশ উপদেষ্টা / নাইকো / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ‘আর্থিক চাপের’ কারণে হাসিনা আমলের বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ সরকারের
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: বাংলাদেশকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নাইকো
  • কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির
  • আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: ৫ দিনের রিমান্ডে মেজর সাদিক
  • পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশের খসড়া অনুমোদন

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net