Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: বাংলাদেশকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নাইকো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 09:40 pm
Last modified: 29 January, 2026, 09:44 pm

Related News

  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪
  • চট্টগ্রামে স্টারশিপ কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১১
  • ‘খাবারের গন্ধ নিয়ে হেনস্তার’ অভিযোগ; যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় দম্পতি

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: বাংলাদেশকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নাইকো

পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ‌‌‘এটি একটি রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সেটি আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠাব এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 09:40 pm
Last modified: 29 January, 2026, 09:44 pm
টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। ফাইল ফটো

২০০৫ সালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডীয় জ্বালানি কোম্পানি নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।

'ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস' (ইকসিড)-এর এই রায় কয়েক দিন আগে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে পৌঁছেছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।

যদিও বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল, তবে ট্রাইব্যুনাল এর চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ কম অর্থ দেওয়ার আদেশ দিয়েছে। 

পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাননি, তবে রায়ের একটি সারসংক্ষেপ পেয়েছেন। গত মঙ্গলবার বাপেক্সের এক বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ‌‌'এটি একটি রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সেটি আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠাব এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।'

উল্লেখ্য, ২০০৩ সালে কানাডা-ভিত্তিক নাইকো রিসোর্সেসের সহযোগী প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড ফেনী ও ছাতক গ্যাসক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর সাথে একটি যৌথ অংশীদারিত্ব চুক্তি সই করে। একটি পৃথক চুক্তির আওতায় ফেনী গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছিল পেট্রোবাংলা।

তবে ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে খনন কাজ চালাতে গিয়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। ২০০৫ সালের জানুয়ারিতে একটি কূপ খননের সময় প্রথম বিস্ফোরণ ঘটে এবং একই বছরের জুনে দ্বিতীয় দফায় আবার বিস্ফোরণ হয়। এই ঘটনায় গ্যাসক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি এবং মারাত্মক পরিবেশগত বিপর্যয় ঘটে।

পরবর্তীতে সরকারি তদন্তে নাইকোর খনন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি পাওয়া যায়। এর প্রেক্ষিতে লোকসানের ক্ষতিপূরণ চেয়ে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশি আদালতে মামলা করে পেট্রোবাংলা।

বিস্ফোরণের ফলে প্রাকৃতিক সম্পদের ধ্বংস, পরিবেশগত ক্ষতি এবং অর্থনৈতিক লোকসানের কথা উল্লেখ করে বাংলাদেশ বাপেক্ষের জন্য ১১৮ মিলিয়ন ডলার এবং সরকারের জন্য অতিরিক্ত ৮৯৬ মিলিয়ন ডলার মিলিয়ে প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল।

Related Topics

টপ নিউজ

টেংরাটিলা গ্যাসক্ষেত্র / বিস্ফোরণ / নাইকো / ক্ষতিপূরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪
  • চট্টগ্রামে স্টারশিপ কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১১
  • ‘খাবারের গন্ধ নিয়ে হেনস্তার’ অভিযোগ; যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় দম্পতি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net