Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
11 December, 2024, 10:30 am
Last modified: 14 December, 2024, 04:34 pm

Related News

  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা  ঘটে
লক্ষ্মীপুর প্রতিনিধি
11 December, 2024, 10:30 am
Last modified: 14 December, 2024, 04:34 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরে গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থালেই একজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও ৩ জন। 

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। 

নিহত আবুল কালাম (২৬) পেশায় রং মিস্ত্রি ছিলেন। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। 

এ ঘটনায় আহতরা হলেন- হোসেন আহমেদ, নাইম ও আবুল হোসেন। 

এর আগে, গত দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে আসা আরেকটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। একাধিকবার এমন দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। 

তাদের অভিযোগ, বাসের সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী 'আল মদিনা পরিবহন' নামের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়; আহত হন অন্তত ৩ জন। 

ছবি: টিবিএস

পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। 

স্থানীয়রা আরও জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এ সময় রংমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে বাসের সাথে আসেন। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা যান আবুল কালাম। 

স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় গাড়ির চাপ ফিলিং স্টেশনে ছিলনা। তা না হলে হতাহতের ঘটনা আরও বাড়তো। 

তাদের অভিযোগ, সিলিন্ডারের মেয়াদ যাচাই-বাছাই না করেই গ্যাস রিফিল করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একই ফিলিং স্টেশনে গত ১৪ অক্টোবর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়। 

এদিকে গ্রিন লিফ সিএনজি ফিলিংস স্টেশনের ম্যানেজার আল আমিনের দাবি, যে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেটির মেয়াদ ছিল। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। আর ৩ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা তিনি। 

Related Topics

টপ নিউজ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ / ফিলিং স্টেশন / বিস্ফোরণে নিহত / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net