Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
লন্ডনে শেখ হাসিনার ভাষণ ও নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা

বাংলাদেশ

ডয়েচে ভেলে
10 December, 2024, 05:40 pm
Last modified: 10 December, 2024, 05:41 pm

Related News

  • টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের: সংসদে প্রধানমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী

লন্ডনে শেখ হাসিনার ভাষণ ও নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন উঠেছে৷ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না৷ তারা বলেন, আগে তারেক জিয়ার বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে৷ 
ডয়েচে ভেলে
10 December, 2024, 05:40 pm
Last modified: 10 December, 2024, 05:41 pm
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: রয়টার্স।

আদালতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যম তা প্রচার করেনি৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের অনেকেই তা দেখেছেন৷

রবিবার (৮ ডিসেম্বর)-এর ওই সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদেরও দেখা গেছে৷ তাদের মধ্যে অনেকের দেশত্যাগে নিষেধাজ্ঞাও আছে৷

এদিকে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন উঠেছে৷ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না৷ তারা বলেন, আগে তারেক জিয়ার বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে৷ 

তারা মনে করেন, এমন নিষেধাজ্ঞা দিয়ে হয়ত বাংলাদেশি মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বাইরের সংবাদমাধ্যমে তা ঠিকই প্রচারিত হবে৷ বরং নিষেধাজ্ঞার কারণে তার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে বলেও মনে করেন তারা৷ 

শেখ হাসিনার সরকারের সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট৷ সেই নিষেধাজ্ঞাও তখন তেমন কাজে আসেনি বলে মনে করেন তারা৷

গত রোববার ভারত থেকে যুক্ত হয়ে লন্ডনের ভার্চুয়াল সমাবেশে শেখ হাসিনা প্রায় ৩৮ মিনিট বক্তব্য দেন৷ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন৷ 

সমাবেশের ফুটেজে দেখা গেছে, দর্শক সারিতে সাবেক আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকেও দেখা গেছে৷ 

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাইরে এই প্রথম তাদের প্রকাশ্যে দেখা গেল৷ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও রয়েছে৷

'শেখ হাসিনার বক্তব্য বিদ্বেষমূলক না হলে প্রচারে বাধা নেই'

প্রসিকিউশনের আবেদনে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ৫ ডিসেম্বর শেখ হাসিনার 'বিদ্বেষমূলক বক্তব্য' প্রচারে নিষেধাজ্ঞা দেয়৷ বিভিন্ন মাধ্যমে প্রচারিত তার ওই ধরনের বক্তব্য সরিয়ে ফেলারও নির্দেশ দেয়া হয়৷

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম ডয়চে ভেলেকে বলেন, "যেসব হেট স্পিচ এখনো বিদ্যমান আছে, সেগুলো যেন অতি দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে যেন তার কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ করা না হয়, সে আদেশ দিয়েছেন আদালত৷ ফেসবুক, ইউটিউব, এক্সসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে৷"

"তবে শেখ হাসিনার বক্তব্য যদি বিদ্বেষমূলক না হয়, তা প্রচারে কোনো বাধা নেই৷ সম্প্রতি তার যেসব অডিও রেকর্ড বের হয়েছে তা বিদ্বেষমূলক", বলেন তিনি৷

আইনে বিদ্বেষমূলক বক্তব্যের কোনো সংজ্ঞা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা আমাদের আবেদনে বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করতে সংবিধানের আর্টিকেল ৩৯, ইন্ট্যারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) এবং রাবাত প্রিন্সিপলের রেফারেন্স দিয়েছি৷ সংবিধান আমাদের যে বাকস্বাধীনতা দিয়েছে, তা শর্তসাপেক্ষ৷ এর বাইরে   সাধারণ নাগরিক নয়, যারা পাবলিক ফিগার এবং যাদের  বক্তব্য প্রভাব বিস্তার করতে পারে, তাদের বক্তব্যের ব্যাপারে নীতিমালা আছে আইসিসিপিআর এবং রাবাত প্রিন্সিপলে৷"

"আর ট্রাইব্যুনাল আইনে স্বাক্ষী বা বাদীর জন্য ভয়-ভীতির কারণ হয়, এমন কোনো বক্তব্য প্রচারে বাধা আছে," বলেন তিনি৷

আদালত শেখ হাসিনার এই সময়েরে কোনো বক্তব্যের তালিকা দেয়নি, তবে  প্রসিকিউশনের পক্ষ থেকে তালিকা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন,"আদালতের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য নয়৷" তবে সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "ট্রাইব্যুনাল যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই এখতিয়ার তাদের নাই৷ এটা সংবিধানের মৌলিক অধিকার বাকস্বাধীনতার বিষয়৷ এ ব্যাপারে হাইকোর্ট  আদেশ দিতে পারে ন৷ তারেক রহমানের ব্যাপারে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিলেন৷ আর তারেক রহমান ছিলেন কনভিক্টেড, শেখ হাসিনার কোনো দণ্ড এখনো হয়নি৷ তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রচার বন্ধ করা গেছে৷ কিন্তু আর্ন্তজাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ করা যায়নি৷ শেখ হাসিনার ক্ষেত্রেও তাই হবে৷ আসলে এটা রাজনৈতিক আদেশ৷ তারেক রহমানকে দেওয়া হয়েছিলো তাই শেখ হাসিনাকেও দেওয়া হয়েছে৷"

তিনি আরও বলেন, "এরশাদকে খুনি বলে স্লোগান দেয়া হয়েছে৷ খালেদা জিয়া ও শেখ হাসিনার চামড়া তুলে নেয়ারও রাজনৈতিক স্লোগান হয়েছে৷ তাতে তো কোনো মামলা হয়নি৷ প্রচার বন্ধ করা হয়নি৷ এখন যদি কেউ প্রধান উপদেষ্টার চামড়া তুলে নেয়ার স্লোগান দেয়-এটাও তো রাজনৈতিক বক্তব্য।"

একই প্রসঙ্গে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, "কোনটা বিদ্বেষমূলক তা আমাদের আইন বা সংবিধানে বলা নাই৷ কারুর পছন্দ না হলে হেট স্পিচ আর পছন্দ হলে হেট স্পিচ হবে না- এটা তো হতে পারে না৷ যেকেনো মানুষের কথা বলার আইনগত অধিকার আছে৷ সংবিধান বাকস্বাধীনতা দিয়েছে৷  আসামি হলেও তিনি কথা বলতে পারবেন৷ আর শেখ হাসিনা তো কোনো মামলায় এখনো দণ্ডপ্রাপ্ত নন।

'এখন শেখ হাসিনার বক্তব্য মানুষ বেশি করে শুনবে'

এ প্রসঙ্গে সাংবাদিক মাসুদ কামাল বলেন, "হেট স্পিচের সংজ্ঞা কে নির্ধারণ করবে? নাহিদ ইসলাম করলে একরকম হবে৷ আবার আসিফ নজরুল করলে আরেক রকম হবে৷ এটা দিয়ে একটা অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হয়েছে৷ এখন শেখ হাসিনার বক্তব্য মানুষ বেশি করে শুনবে, কারণ, নিষিদ্ধের প্রতি আকর্ষণ বেশি৷   রবিবারের ভাচ্যুয়াল সমাবেশে তার বক্তব্য তো অনেকেই শুনেছেন৷ সোশ্যাল মিডিয়া আপনি আটকাবেন কীভাবে? ফেসবুক, ইউটিউব কি আপনার কথা শুনবে? তারেক রহমানের বক্তব্য আটাকানো গেছে?"

'তারেক রহমানের মতো শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর'

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. জাহেদ- উর- রহমানের কথা, "শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিলেন গতকাল ( রবিবার) সেটা কি আমরা শুনিনি? আমরা শুনেছি৷ ফলে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায় না, কোনো না কোনোভাবে পৌঁছে যায়৷"

তিনি বলেন, "শেখ হাসিনার পতনের পর তিনি একটা পলিটিক্যাল ইস্যু৷ ভূরাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ তিনি ভারতে বসে কী বলতে চাইছেন তা বুঝতে চাই, শুনতে চাই৷ তার বক্তব্যে তাই নিষেধাজ্ঞা দেওয়া কিছু নাই, প্রয়োজনও নাই।"

তিনি মনে করেন, "তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা যেমন হাস্যকর ও উদ্ভট ছিল, শেখ হাসিনার ব্যাপারেও নিষেধাজ্ঞা উদ্ভট ও হাস্যকর৷"

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও  প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল৷ তবে সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২২ আগস্ট প্রত্যাহার করা হয়৷

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / বক্তব্য সম্প্রচার / নিষেধাজ্ঞা / তারেক রহমান / লন্ডন / ডয়েচে ভেলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপের ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ সরকারের: সংসদে প্রধানমন্ত্রী
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net