Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
নিজেদের পারফরম্যান্সে দুয়ার খুলবে সতীর্থদের, আশা সালমা-জাহানারার

খেলা

শান্ত মাহমুদ
13 October, 2020, 10:35 pm
Last modified: 26 April, 2025, 06:59 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

নিজেদের পারফরম্যান্সে দুয়ার খুলবে সতীর্থদের, আশা সালমা-জাহানারার

আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্টটি। গতবারের মতো এবারও ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। প্রথমবারের মতো সুযোগ সালমা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।
শান্ত মাহমুদ
13 October, 2020, 10:35 pm
Last modified: 26 April, 2025, 06:59 pm

গত আসরে সংখ্যাটা ছিল এক, এবার দুই। আগামী আসরে সংখ্যাটা চার-পাঁচ হয়ে যাবে বলে আশা তাদের। এ পথে আয়োজকদের বিশ্বাস অর্জনে ব্যাটে-বলে আলো ছড়াতে চান উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সুযোগ পাওয়া বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন।

আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের আইপিএল খ্যাত এই টুর্নামেন্টটি। গতবারের মতো এবারও ভেলোসিটির হয়ে খেলবেন পেসার জাহানারা। প্রথমবারের মতো সুযোগ পাওয়া অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।

দারুণ কিছুর আশায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় নারী দলের এই দুই ক্রিকেটার। মঙ্গলবার বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেছেন তারা। ১৩ অক্টোবর প্রথম করোনা পরীক্ষা হবে জাহানারা-সালমার। দ্বিতীয় টেস্ট ১৯ অক্টোবর। পরীক্ষায় নেগেটিভ হলে আগামী ২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিমানে চড়বেন দুজন। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জাহানারা বলেন, 'আমাদের প্রথম করোনা পরীক্ষা কাল, ১৩ অক্টোবর। আরেকটা পরীক্ষা হবে ১৯ অক্টোবর। এই দুই পরীক্ষায় নেগেটিভ এলে রওনা করব। আগামী ২১ তারিখ আমি ও সালমা আপু এক সাথেই রওনা দেব।'

বাংলদেশ থেকে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে দেখে উচ্ছ্বসিত জাহানারা। এই সংখ্যা আরও বাড়বে বলে বিশ্বাস অভিজ্ঞ এই পেসারের। জাহানারা বলেন, 'এটা খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশ থেকে আরও একজন সুযোগ পেয়েছে। গত আসরে বলেছিলাম, আমি চেষ্টা করব ভালো খেলার, যেন আয়োজকরা চিন্তা করে বাংলাদেশের আরও ভালো খেলোয়াড় আছে।'

সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতে এবারও নিজের সেরাটা দিতে চান জাহানারা, 'গতবারই আমি ভাবছিলাম, বাংলাদেশ থেকে যদি কয়েকজন সুযোগ পায়, তাহলে সেটা খুবই ভালো হবে। এবার আমরা দুজন হলাম, এ নিয়ে আমি খুবই খুশি। পরের বছর সংখ্যাটা বাড়লে আমি আরও খুশি হব। আমাদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে। আমরা ভালো করতে পারলে অন্যদের জন্য সুযোগ তৈরি হবে।' 

দীর্ঘদিনের সতীর্থ সালমা একই আসরে অংশ নিলেও তার সাথে সময় কাটানোর তেমন সুযোগ হবে না বলে জানালেন জাহানারা। তিনি বলেন, 'আমি এক দলে, সালমা আপু অন্য দলে। কথা বলা বা গল্প করার মতো সুযোগ হবে না। গিয়ে ছয় দিনের কোয়ারেন্টিন, তিনটা পরীক্ষা হবে। সবার অনুশীলনের আলাদা সময়, টিম মিটিংসহ আরও অনেক কিছু। যা কথা বলার ফোনেই হবে। এক হোটেলে থাকলেও সেভাবে আড্ডার সময় থাকবে না। যাওয়া আর আসাটা এক সাথে, এই আর কি।'

লকডাউন চলাকালীন গ্রামের বাড়িতেই ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। ফিটনেসের বাইরে সেভাবে অনুশীলন করা হয়নি তার। মঙ্গলবার মিরপুরে অনুশীলন করে স্বস্তির নিশ্বাসই ফেলেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে এই কদিনে নিজেকে ভালোভাবে প্রস্তুত করাই এখন তার একমাত্র লক্ষ্য।

সালমা খাতুন বলেন, 'অনেক ভালো লাগছে। অনেকদিন পরে ঢাকা এসেছি, এসে আজ অনুশীলন করলাম। আজ বেশ ভালো অনুশীলন হয়েছে আমার আর জাহানারার। সামনে যে কদিন আছে, চেষ্টা করব ভালো করে প্রস্তুতি নিতে। আপাতত এতোটুকুই লক্ষ্য।'

বাংলাদেশ থেকে ক্রিকেটারের সংখ্যা বাড়বে, জাহানারার মতো এমন বিশ্বাস সালমারও, 'আমি প্রত্যাশা রাখি বাংলাদেশ থেকে ক্রিকেটারের সংখ্যা অবশ্যই বাড়বে। আমাদের দলে এমন ক্রিকেটার আছে। গতবার জাহানারা ছিল, এবার আমি যাচ্ছি। আমাদের ক্রিকেট যেভাবে এগোচ্ছে, ভবিষ্যতে আমাদের দেশের আরও কয়েকজন সুযোগ পাবে। এ জন্য আমাদের পারফরম্যান্স বড় ভূমিকা রাখতে পারে। চেষ্টা থাকবে ভালো কিছু করার।'

এই টুর্নামেন্টে খেলতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সংযুক্ত আর আমিরাতে পৌঁছাবেন ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা। ৪ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। ৫ নভেম্বর একই ভেন্যুতে সালমার ট্রেইলব্লেজার্সের মুখোমুখি হবে জাহানারার দল ভেলোসিটি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল আগামী ৯ নভেম্বর শারজাহতে ফাইনাল খেলবে।

Related Topics

টপ নিউজ

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ / জাহানারা আলম / সালমা খাতুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net