Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন

খেলা

টিবিএস ডেস্ক
04 December, 2024, 12:20 am
Last modified: 05 December, 2024, 02:00 pm

Related News

  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন

ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে তোলা হয়। ১৯২৮ সালে অজি কিংবদন্তির টেস্ট অভিষেকের ক্যাপ ছিলো সেটা। ওই ক্যাপটি ২ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়।
টিবিএস ডেস্ক
04 December, 2024, 12:20 am
Last modified: 05 December, 2024, 02:00 pm

সর্বকালের সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের ৮০ বছরের পুরোনো ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ নিলামে তোলা হয়েছিল। আজ আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে ঐতিহাসিক ক্যাপটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।

সূর্যের তাপ ও দীর্ঘ দিনের পুরোনো হওয়ায় ক্যাপটির রং অনেকটাই চটে গিয়েছে। পোকার কাটার চিহ্ন আছে এবং উপরের অংশে ছিঁড়েও গেছে। ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট সিরিজ খেলেন ব্র্যাডম্যান। ভারতের বিপক্ষে ওই সিরিজেই এই ব্যাগি গ্রিন ক্যাপটি পড়েন তিনি।

নিলামে তোলার ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায় ব্র্যাডম্যানের ক্যাপটি। নিলামে ১ লাখ ৬০ হাজার ডলার থেকে হাঁকা হয় ক্যাপটির দাম। শেষ পর্যন্ত আড়াই লাখ ডলারে বিক্রি হয় এটা। ক্রেতার 'প্রিমিয়াম ফিসহ ক্যাপটির মোট দাম পড়েছে ৩ লাখ ১০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।

নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন', যা ও সিরিজে পরেছিলেন ব্র্যাডম্যান। সিরিজে ৬ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেন তিনি।

ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে তোলা হয়। ১৯২৮ সালে অজি কিংবদন্তির টেস্ট অভিষেকের ক্যাপ ছিলো সেটা। ওই ক্যাপটি ২ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়।

টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা গড়ের বিশ্ব রেকর্ডের মালিক ব্র্যাডম্যান। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টের ৮০ ইনিংসে ২৯টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরিসহ ৯৯.৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান করেন তিনি। ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান ব্র্যাডম্যান।

টেস্ট অভিষেকের সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের একটি গাঢ় সবুজ রংয়ের ক্যাপ দেওয়া হয়। অজি ক্রিকেটারদের কাছে অভিষেক ক্যাপটি খুবই সম্মানের হয়ে থাকে। পরবর্তীতে যতো পুরোনো হয়, ততোই মর্যাদা বাড়তে থাকে ক্যাপটির।

Related Topics

টপ নিউজ

স্যার ডন ব্র্যাডম্যান / ব্যাগি গ্রিন ক্যাপ / নিলাম / অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net