Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু করল সৌদি আরব

আন্তর্জাতিক

নিউ অ্যাটলাস
03 December, 2024, 05:15 pm
Last modified: 03 December, 2024, 10:40 pm

Related News

  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু করল সৌদি আরব

রিয়াদ মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে চতুর্থটি এবং পরবর্তীতে আরও দুটি রুট খুলে দেওয়া হবে।
নিউ অ্যাটলাস
03 December, 2024, 05:15 pm
Last modified: 03 December, 2024, 10:40 pm
কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) মেট্রো স্টেশন। ছবি: হাফটন + ক্রো

সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো। গত ১ ডিসেম্বর থেকে রিয়াদ মেট্রো কার্যক্রম শুরু করেছে।

ইতোমধ্যে নানা বৃহত্তর নগর উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। যেমন: 'দ্য লাইন' ও 'মুকাব'। এগুলো হলো দেশটির ভবিষ্যতের নগর পরিকল্পনার একেকটি আধুনিক মডেল, যেগুলোর মাধ্যমে অবকাঠামো আধুনিকীকরণ করার পাশাপাশি এর অর্থনৈতিক ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত হবে। 

সৌদি আরবের বৃহত্তর নগর উন্নয়ন ও আধুনিক যাতায়াত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে চালকবিহীন এই মেট্রো।

রিয়াদ মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে চতুর্থটি এবং পরবর্তীতে আরও দুটি রুট খুলে দেওয়া হবে।

এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার (১০৯ মাইল) এবং এর মাধ্যমে রিয়াদের মূল প্রাণকেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রগুলো এবং দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করা যাবে।

পুরোপুরি চালু হলে রিয়াদ মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন ৩.৬ মিলিয়ন যাত্রী পরিবহন করতে পারবে এবং এর ফলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। ফলে প্রতি বছর প্রায় ১২.৫ মিলিয়ন টন (প্রায় ১০.৮ মিলিয়ন মেট্রিক টন) কার্বন-ডাই-অক্সাইড নির্গমনও কমবে।

এটি মোট ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত। এর মধ্যে সবচেয়ে পরিচিত জাহা হাদিদ আর্কিটেক্টসের ডিজাইন করা কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) মেট্রো স্টেশন। চোখ ধাঁধানো ডিজাইনে তৈরি এই স্টেশনের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে যাত্রীরা খুব সহজে চলাচল করতে পারে। এছাড়া, এই স্টেশনের বাইরের অংশটি নজরকাড়া ঢেউ খেলানো জালের মতো ডিজাইনে তৈরি, যা রিয়াদের তীব্র গরম থেকে যাত্রীদের কিছুটা আরামদায়ক পরিবেশ পেতে সাহায্য করবে।

ছবি: হাফটন + ক্রো

যাত্রী চলাচলের জন্য ৬৯টি অ্যালস্টম মেট্রোপলিস ট্রেন এবং ৪৭টি ইনোভিয়া মেট্রো ট্রেন ব্যবহার করা হচ্ছে, সবগুলো ট্রেনেই বৈদ্যুতিক। এগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: ফার্স্ট ক্লাস, ফ্যামেলি ক্লাস ও সিঙ্গেল ক্লাস। ট্রেনগুলোতে আরামদায়ক আসন, এলইডি লাইটিং, এয়ার-কন্ডিশনিং এবং একটি যাত্রী তথ্য ব্যবস্থা থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনগুলো স্বয়ংক্রিয় এবং এগুলো আগে বুদাপেস্ট (হাঙ্গেরি), সিডনি (অস্ট্রেলিয়া) এবং তাইপেই (তাইওয়ান)-এর চালকবিহীন মেট্রো হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রকল্পের জন্য রোলিং স্টক সরবরাহ করা সংস্থা অ্যালস্টম জানিয়েছে, চালকবিহীন এই ট্রেনগুলোর কার্যক্রম একটি অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত, যা ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলাসহ ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করে। পুরোপুরি এয়ার-কন্ডিশনড স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রয়েছে।

আরও জানিয়েছে, এছাড়া ট্রেনগুলোতে একটি উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা রয়েছে, যা ট্রেনে এবং স্টেশন প্ল্যাটফর্মে স্ক্রিন ও লাউডস্পিকারের মাধ্যমে যাত্রীদের কাছে রিয়েল টাইম তথ্য সরবরাহ করে।

বিশাল নিওম প্রকল্পের পাশাপাশি, সৌদি আরব ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আশা করছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রিয়াদ / চালকবিহীন / মেট্রো / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net