Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার ‘স্বপ্ন বাঁচাতে’ যশোরে রেল অবরোধ ঘোষণা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
30 November, 2024, 08:20 pm
Last modified: 30 November, 2024, 08:25 pm

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
  • হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  
  • গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
  • গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ

৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার ‘স্বপ্ন বাঁচাতে’ যশোরে রেল অবরোধ ঘোষণা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

‘ফলে যশোর দিয়ে কেবল বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। অন্যদিকে, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার কোনো ট্রেন থাকবে না,’ বলেন বিক্ষোভকারী এক নেতা।
যশোর প্রতিনিধি
30 November, 2024, 08:20 pm
Last modified: 30 November, 2024, 08:25 pm
ছবি: সংগৃহীত

পদ্মাসেতু হয়ে যশোর থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর 'স্বপ্ন বাঁচাতে' রেল অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় যশোর রেলওয়ে জংশনে এ প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রজেক্টের সুবিধা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এরই অংশ হিসেবে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে।

তিনি বলেন, 'বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা এবং দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি করে ট্রেন চালুর পাশাপাশি নিজ শহর থেকে ঢাকায় অফিসযাত্রার উপযোগী ট্রেনের সময়সূচি তৈরি, আন্তঃনগর ট্রেনে সুলভ বগি যুক্ত করা, বাসের তুলনায় ট্রেনের ভাড়া কম রাখা এবং টিকিট প্রাপ্তি সহজ করা জরুরি।'

তিনি আরও বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথ দ্রুত ডাবল লাইনে রূপান্তর করার দাবিও দীর্ঘদিন ধরে করে আসছি। তবে এসব দাবির এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

রুহুল আমিন বলেন, 'শোনা যাচ্ছে, পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকার রেল চলাচল শিগগিরই শুরু হবে। গত ২৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচল করেছে। অথচ যশোর থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু করার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।'  

তিনি আরও বলেন, 'নতুন রুটে যশোর থেকে কবে, কীভাবে এবং কতটি ট্রেন চলবে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। ৩ ডিসেম্বরের কর্মসূচি প্রতীকী অবরোধ হলেও দাবিগুলো মানা না হলে আমরা পূর্ণ রেল অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করব।'

সংগঠনটির অভিযোগ, পদ্মাসেতু রেল প্রকল্প শুরুর আগে যশোর, মোবারকগঞ্জ এবং কোটচাঁদপুর থেকে তিনটি ট্রেন ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য চলত। তবে ছয় মাস আগে জানা গেছে, লিংক প্রজেক্ট শুরু হলে সিঙ্গিয়া স্টেশনের পর খুলনার ট্রেনগুলো যশোর বাদ দিয়ে পদ্মবিলা জংশন হয়ে ঢাকায় চলে যাবে।

'ফলে যশোর দিয়ে কেবল বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। অন্যদিকে, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার কোনো ট্রেন থাকবে না,' বলেন রুহুল আমিন।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু বলেন, 'গত ২৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে ঢাকা-খুলনা রুটে ট্রেন চালানো হলেও যশোরকে এর বাইরে রাখা হয়েছে। এটি যশোরবাসীকে ক্ষুব্ধ করেছে।'  

তিনি আরও বলেন, 'এ কারণেই আমরা রেল অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছি। ৩ ডিসেম্বরের প্রতীকী অবরোধের পরও দাবিগুলো মানা না হলে আরও কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যশোর / রেল অবরোধ / রেলপথ / রেলসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
  • হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  
  • গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
  • গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net