Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ৩০০ বেওয়ারিশ কুকুর ঘরে তুলে নিলেন যিনি

অফবিট

টিবিএস ডেস্ক
10 October, 2020, 03:30 pm
Last modified: 10 October, 2020, 03:57 pm

Related News

  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • ঝিনাইদহে পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের দুই বাচ্চা রক্ষায় এগিয়ে এলেন প্রকৃতিপ্রেমীরা
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা
  • মেক্সিকোয় মেয়রকে জনসমক্ষে গুলি করে হত্যা; জেন-জি’র সহিংসতাবিরোধী বিক্ষোভে আহত শতাধিক, গ্রেপ্তার ৪০

ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ৩০০ বেওয়ারিশ কুকুর ঘরে তুলে নিলেন যিনি

'আমি যদি তিন শতাধিক কুকুর, প্রচুরসংখ্যক বিড়াল, কিছু মোরগ, একটি সজারু ও আরও কিছু প্রাণীকে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত নিজের বাড়িতে আশ্রয় দিতে পারি, আপনি কেন এমন বিপদের সময় অন্তত একটা বেওয়ারিশ কুকুর বা বিড়ালের জন্য নিজের বাড়ির দরজা খুলে দেবেন না?'
টিবিএস ডেস্ক
10 October, 2020, 03:30 pm
Last modified: 10 October, 2020, 03:57 pm
বেওয়ারিশ কুকুরের ভিড়ে রিকার্দো পিমেন্তেল। ছবি: ফেসবুক

ঘূর্ণিঝড় থেকে ৩০০ বেওয়ারিশ কুকুর ও বেশ কিছু অন্যান্য প্রাণীর প্রাণ বাঁচাতে ওদের নিজের ঘরে জায়গা দিলেন এক ম্যাক্সিকান প্রাণী অধিকারকর্মী। আর এ ঘটনায় রীতিমতো নায়কে পরিণত হয়েছেন তিনি।

ঘটনা গত বুধবারের। এদিন সকাল সাড়ে ৫টার দিকে মেক্সিকোর কিনটানা রু অঞ্চলে আঘাত হানে 'হারিকেন ডেল্টা' নামের এক দাপুটে ঘূর্ণিঝড়। এ ব্যাপারে আগে থেকেই সতর্কবার্তা প্রচার করছিল স্থানীয় প্রশাসন।

সে বার্তা জেনে লিওনা ভিকারিও শহরের অধিবাসী ও প্রাণী অধিকারকর্মী রিকার্দো পিমেন্তেল চুপ করে বসে থাকেননি। বাতাসের তীব্র দাপট ও প্রবল বৃষ্টির মধ্যেই নিজের গড়া প্রাণীদের আশ্রয়কেন্দ্র 'তিয়েরা দে অ্যানিমেলস'-এ ব্যস্ত সময় কাটান ওদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে।

এ সময় আরও একটি দারুণ কাজ করেন তিনি। তিন শতাধিক বেওয়ারিশ কুকুর এবং বেশ কিছু বেওয়ারিশ বিড়াল, মোরগ, খরগোশ ও এমনকি সজারুকে নিজের বাড়িতে আশ্রয় দেন।

রিকার্দো পিমেন্তেলের ঘরে কুকুরের আশ্রয়

'আমি যদি তিন শতাধিক কুকুর, প্রচুরসংখ্যক বিড়াল, কিছু মোরগ, একটি সজারু ও আরও কিছু প্রাণীকে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত নিজের বাড়িতে আশ্রয় দিতে পারি, আপনি কেন এমন বিপদের সময় অন্তত একটা বেওয়ারিশ কুকুর বা বিড়ালের জন্য নিজের বাড়ির দরজা খুলে দেবেন না?', ফেসবুকে লিখেন পিমেন্তেল।

নিজ বাড়িতে এক গাদা বেওয়ারিশ কুকুরের ভিড়ে রিকার্দো পিমেন্তেলের ছবিগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দিকে-দিকে প্রশংসা ছড়িয়ে পড়ে তার।

দ্বিতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড় 'হারিকেন ডেল্টা' কেটে যাওয়ার পর নতুন লাভ করা খ্যাতি কাজে লাগিয়ে প্রাণীপ্রেমীদের প্রতি বিশেষ আবেদন জানান পিমেন্তেল। বেওয়ারিশ কুকুর ও বিড়ালের জন্য সবার কাছে খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপাদান, আর্থিক অনুদান কিংবা যার পক্ষে যা দেওয়া সম্ভব, তা 'তিএরা দে অ্যানিমেলস'-এ দান করার আহ্বান জানান তিনি।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

রিকার্দো পিমেন্তেল / মেক্সিকো / বেওয়ারিশ কুকুর / প্রাণীপ্রেমী / প্রাণী অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • ঝিনাইদহে পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের দুই বাচ্চা রক্ষায় এগিয়ে এলেন প্রকৃতিপ্রেমীরা
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা
  • মেক্সিকোয় মেয়রকে জনসমক্ষে গুলি করে হত্যা; জেন-জি’র সহিংসতাবিরোধী বিক্ষোভে আহত শতাধিক, গ্রেপ্তার ৪০

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net