Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী

খেলা

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 11:25 pm
Last modified: 26 November, 2024, 01:21 pm

Related News

  • আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর
  • সাবেক আইপিএল-প্রধান ললিত মোদির নাগরিকত্ব বাতিল করল ভানুয়াতু
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • আইপিএলে কেমন হলো কোন দল

১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী

বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে এক মৌসুমে ৪৯টি সেঞ্চুরি করে আলোচনায় আসা সূর্যবংশীর নাম আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার পরই হইচই পড়ে যায়। যা শেষ পর্যন্ত বিস্ময়ে রূপ নিয়ে থামলো। আইপিএলে দল পেয়ে গেলেন সূর্যবংশী। সে-ই এখন আসরটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 11:25 pm
Last modified: 26 November, 2024, 01:21 pm

শিরোনাম পড়েই চোখ কপালে উঠতে পারে এই ভেবে যে, ১৩ বছর বয়সী কেউ কীভাবে আইপিএলের মতো টুর্নামেন্টে দল পেতে পারেন! যদিও নামটা এতোদিনে পরিচিত হয়ে উঠেছে। বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে এক মৌসুমে ৪৯টি সেঞ্চুরি করে আলোচনায় আসা সূর্যবংশীর নাম আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার পরই হইচই পড়ে যায়। যা শেষ পর্যন্ত বিস্ময়ে রূপ নিয়ে থামলো। আইপিএলে দল পেয়ে গেলেন সূর্যবংশী। সে-ই এখন আসরটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। 

সৌদি আরবের জেদ্দায় মেগা নিলামের দ্বিতীয় ও শেষ দিনে ১৩ বছর বয়সী এই কিশোরকে দলে নিয়েছে আইপিএলের একবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। সূর্যবংশীকে দলে নিতে রাজস্থানকে খরচা করতে হয়েছে ১ কোটি ১০ লাখ রুপি। যদিও তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু এই বিস্ময় বালককে দলে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি ক্যাপিটালসও। রাজস্থানের সঙ্গে পাল্লা দিয়ে দাম হাঁকতে থাকে তারা। তবে সূর্যবংশীর মূল্য কোটি রুপিতে চলে গেলে সরে দাঁড়ায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে তাকে দলে ভেড়ায় রাজস্থান। 

ভারতীয় ক্রিকেটে সূর্যবংশীর নাম ইতোমধ্যে অনেকবার উচ্চারিত হয়েছে, আর তা বিস্ময়ের সঙ্গেই। আইপিএলে তার দল পাওয়া যেমন অবাক করার মতো, তার ব্যাটিং প্রতিভাও তেমনই। এই বয়সেই ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে খেলে ফেলেছে বিহারের এই কিশোর, গত জানুয়ারিতে অভিষেক হয়েছে রঞ্জি ট্রফিতেও। গত অক্টোবরে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে সূর্যবংশী, যা যুব টেস্টের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ভারতের এই ক্রিকেটারই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। 

সূর্যবংশীর ব্যাটিং প্রতিভা, রান বা সেঞ্চুরি করার সঙ্গে একটি আলোচনা নিয়মিত; সেটা তার বয়স। এই বয়সে রানের ফোয়ারা বইয়ে দিয়ে মুড়ি মুড়কির মতো সেঞ্চুরি করে যাওয়ার ঘটনা ক্রিকেটের ইতিহাসেই বিরল। কিন্তু যে বয়সের কারণে তাকে নিয়ে এতো আলোচনা, সেটা নিয়ে আছে বিতর্কও। যা বাঁহাতি সূর্যবংশী নিজেই উস্কে দিয়েছেন। গত বছর একটি সাক্ষাৎকারে সে জানায়, সেপ্টেম্বরে তার বয়স ১৪ বছর পূর্ণ হবে। সেই হিসেবে তার বর্তমান বয়স ১৫ বছর। যদিও সূর্যবংশীর অফিসিয়াল বয়স ১৩ বছর। ১৫ বছর বয়স হলেও আইপিএলে দল পাওয়া মানে সে নিশ্চিতভাবেই বিশেষ একজন।

২০১১ সালে বিহারে জন্ম নেওয়া সূর্যবংশীর ক্রিকেটে হাতেখড়ি মাত্র ৪ বছর বয়সে। বয়স যখন ৯, বাবা তাকে ভর্তি করিয়ে দেন স্থানীয় এক ক্রিকেট একাডেমিতে। বয়সের তুলনায় ক্রিকেটের বিচারে সমবয়সীদের চেয়ে এগিয়ে থাকায় নজর পড়ে তার ওপর, ছড়াতে থাকে নামডাক। মাত্র ১২ বছর বয়সে সূর্যবংশী খেলেন ভিনু মানকড় ট্রফিতে। দারুণ পারফরম্যান্সে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান, জায়গা মিলে যায় বিহারের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে।

রঞ্জি খেলার মাধ্যমে প্রথম শ্রেণিতে পথচলা শুরু করা সূর্যবংশী খেলেছেন হেমান ট্রফি, কোচ বিহার ট্রফিতেও। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনে রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে  ট্রিপল সেঞ্চুরি আছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। গত পরশু স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যবংশীর। সবখানে রানের বন্যা বইয়ে দিলেও প্রথম শ্রেণির মতো সংক্ষিপ্ততম এই ফরম্যাটেও শুরুটা ভালো হয়নি তার। ৬ বলে ২ ছক্কায় ১৩ রান করে আউট হন। প্রথম শ্রেণির অভিষেকে ২৮ বলে ১৯ রান করেন সূর্যবংশী। 

Related Topics

টপ নিউজ

বৈভব সূর্যবংশী / ভারতীয় ক্রিকেটার / আইপিএল মেগা নিলাম / ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর
  • সাবেক আইপিএল-প্রধান ললিত মোদির নাগরিকত্ব বাতিল করল ভানুয়াতু
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • আইপিএলে কেমন হলো কোন দল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net