Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
নভেম্বর যেন সংঘাতময় ছাত্র বিক্ষোভের মাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 10:05 pm
Last modified: 26 November, 2024, 01:21 pm

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

নভেম্বর যেন সংঘাতময় ছাত্র বিক্ষোভের মাস

গত ১৮ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং একপর্যায়ে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভের সময় একটি ট্রেনে হামলার ঘটনাও ঘটে। হামলায় ট্রেনটির একাধিক যাত্রী আহত হন।
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 10:05 pm
Last modified: 26 November, 2024, 01:21 pm
ছবি: সংগৃহীত

নভেম্বর মাসজুড়ে দেশে ধারাবাহিক ছাত্র আন্দোলন দেখা যাচ্ছে। আগে যে ধরনের সহিংসতার সঙ্গে ছাত্রলীগকে (বর্তমানে নিষিদ্ধঘোষিত) জড়িত থাকতে দেখা যেত, একই ধরনের সহিংসতায় বর্তমানে বিভিন্ন ছাত্র গোষ্ঠী জড়িয়ে পড়েছে।

এছাড়া ৫ আগস্ট আওয়মী লীগ সরকারের পতনের পর থেকে তৈরি পোশাক খাত এবং ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশার নিষেধাজ্ঞা নিয়ে বিক্ষোভও ব্যাপক আকার ধারণ করেছে।

তিতুমীর কলেজের আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে সড়ক অবরোধ করার পর অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয়, ঢাবি ক্যাম্পাসে কেবল সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা কর্মকর্তা ও সুবিধার ব্যবস্থা করা হবে।

তবে এতে সন্তুষ্ট হননি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা তাদের কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাচ্ছিলেন। ফলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এছাড়া, তারা শ্রেণিকার্যক্রম ও সাত কলেজের পরীক্ষাগুলো বন্ধ রাখার ঘোষণাও দেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে নিজেদের ক্যাম্পাসে তিনদিন সমাবেশও করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

গত ১৮ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং একপর্যায়ে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভের সময় একটি ট্রেনে হামলার ঘটনাও ঘটে। হামলায় ট্রেনটির একাধিক যাত্রী আহত হন।

তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ছাত্র রফিক উদ্দিন রায়হান টিবিএসকে বলেন, 'কমিশন গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সময় লাগে, তবে একবার কমিশন গঠন হলে তা ধীরে ধীরে কাজ শুরু করবে।'

পরদিন শিক্ষা মন্ত্রণালয় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দেয়। এ সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

তিতুমীর কলেজের বিক্ষোভ থামার মাত্র দু'দিনের মাথায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ ছিল, সিটি কলেজের ছাত্ররা সেদিন সকালে তাদের এক সহপাঠীকে মারধর করেছেন।

গত ২০ নভেম্বর বিকেলে ঢাকা কলেজের একটি বাসে ইট-পাথর নিক্ষেপ করা হয়। এরপর দু ঘণ্টার সংঘর্ষে ১৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই লাঠি ও লোহার রড নিয়ে একে অপরকে ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আহত হওয়ার ঘটনা ঘটে।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ এরপর সিটি কলেজকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানায়। এটি দাবি করেছিল, সংঘর্ষে ঢাকা কলেজের প্রায় ১৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

তেজগাঁওয়ে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ

২৪ নভেম্বর রাতে তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মৌখিক বাকবিতণ্ডার কারণে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ হাতাহাতি শীঘ্রই ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নিয়ে রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এসে দুই পক্ষকে আলাদা করে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন।

একটি মৃত্যু ও পরবর্তী হামলা

২৪ নভেম্বর সকালে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালেও সংঘর্ষের ঘটনা ঘটে। ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এক সহপাঠীর মৃত্যুর অভিযোগ এনে হাসপাতালটিতে হামলা চালান।

এ ভাঙচুরের ঘটনার রেশ শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজ সোমবার (২৫ নভেম্বর) সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের ছাত্ররা ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান।

এর ফলে পুরো যাত্রাবাড়ী এলাকায় তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। 

৮ হাজার কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা

সংঘর্ষের ঘটনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর নামে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ।

ঢাকার সূত্রাপুর থানার উপ–পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে গতকাল রোববার (২৪ নভেম্বর) মামলাটি করেন।

থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
 

Related Topics

টপ নিউজ

নভেম্বর / ছাত্র আন্দোলন / কলেজ / শিক্ষার্থী / ট্রেন / তিতুমীর কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net