Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
কুমিল্লায় যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
22 November, 2024, 10:40 pm
Last modified: 22 November, 2024, 10:45 pm

Related News

  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর: স্থায়ী কমিটির সিদ্ধান্ত
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা শুরু

কুমিল্লায় যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

‘মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন শান্ত পেরিয়াকে অশান্ত করেছে। আজ থেকে পেরিয়াতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
কুমিল্লা প্রতিনিধি
22 November, 2024, 10:40 pm
Last modified: 22 November, 2024, 10:45 pm
ছবি: টিবিএস

কুমিল্লার নাঙ্গলকোটে যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পেরিয়া বাজারে এ সংঘর্ষ হয়।

সূত্রের তথ্যমতে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত যুবদলের কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে পেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একইদিন বিকেলে একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা। এ কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বিকেলে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা কর্মী সম্মেলনের জন্য জড়ো হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতা ও আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক আবু সায়েম আজাদ অভিযোগ করেন, তার প্রতিপক্ষ দলের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে হামলা করিয়েছে।

'তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এসে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছে,' বলেন তিনি।

'মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন শান্ত পেরিয়াকে অশান্ত করেছে। আজ থেকে পেরিয়াতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।'

নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বলেন, 'শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে আসার পথে মুখোশধারী কিছু লোক আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।'

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ বলেন, 'শুক্রবার আমাদের প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রামের প্রধান অতিথি ছিলাম। প্রোগ্রাম করেছি, কোনো হামলার ঘটনা ঘটেনি।'

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, 'দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যুবদল / যুবদলের সংঘর্ষ / বিএনপির সংঘর্ষ / বিএনপি / কুমিল্লা বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর: স্থায়ী কমিটির সিদ্ধান্ত
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা শুরু

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net