Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2024, 07:45 pm
Last modified: 16 November, 2024, 05:37 pm

Related News

  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার: আসিফ নজরুল

‘খুনের চেয়েও খারাপ অপরাধ গুম।’
টিবিএস রিপোর্ট
15 November, 2024, 07:45 pm
Last modified: 16 November, 2024, 05:37 pm
আসিফ নজরুল। ফাইল ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার (১৫ নভেম্বর) বলেছেন, সরকার জোরপূর্বক গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করছে।

'খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। যদিও সরকার বিভিন্ন কারণে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন, তবে জোরপূর্বক গুমের বিরুদ্ধে আইন প্রণয়নে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ,' তিনি উল্লেখ করেন।

রাজধানীর গুলশানে অধিকার সংস্থা 'অধিকার'-এর সহযোগিতায় আয়োজিত এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি)-এর অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা অতীতের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার প্রভাব মোকাবিলার চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, 'ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে। কয়েক সপ্তাহের মধ্যে ১৫ বছরের শাসনব্যবস্থা মোকাবিলা করা একেবারেই সহজ কাজ নয়।'

৩১ অক্টোবর পর্যন্ত গুম সংক্রান্ত তদন্ত কমিশন ঢাকার আটটি গোপন আটক সেল চিহ্নিত করেছে এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে এক হাজার ৬০০টিরও বেশি নিখোঁজের অভিযোগ পেয়েছে।

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনটি অন্তর্বর্তী সরকার ২৭ আগস্ট গঠন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারী থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্ত করবে এটি।

সরকার ১৯৫৬ সালের 'কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট'-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশনের ক্ষমতা বৃদ্ধি করেছে। এর ফলে কমিশনকে দেওয়ানি আদালতের বিচারিক ক্ষমতা, ব্যক্তিদের তলব করার ক্ষমতা, কোনো স্থানে প্রবেশ করার অনুমতি এবং প্রাসঙ্গিক নথি জব্দ করার অধিকার দেওয়া হয়েছে।

এছাড়া, কমিশন পুলিশকে যেকোনো বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারবে এবং যদি কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে দণ্ডবিধির অধীনে বিচার করার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাতে পারবে।

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / গুম / গুমের শিকার / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net