Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
এটি আমি কি না নিশ্চিত নই: হত্যামামলার অভিযোগের বিষয়ে উপদেষ্টা বশির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2024, 07:00 pm
Last modified: 11 November, 2024, 07:10 pm

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

এটি আমি কি না নিশ্চিত নই: হত্যামামলার অভিযোগের বিষয়ে উপদেষ্টা বশির

সোহান হত্যার ঘটনায় তার মা সুফিয়া বেগম বাদী হয়ে রাজধানীর রামপুরা থানায় গত ১৮ অক্টোবর একটি হত্যামামলা করেন। মামলায় ৫৭ জনের মধ্যে শেখ বশির উদ্দিন ভূঁইয়া ৪৯ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 November, 2024, 07:00 pm
Last modified: 11 November, 2024, 07:10 pm
সেখ বশির উদ্দিন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন তার বিরুদ্ধে হত্যামামলায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে বলেছেন, মামলায় যে ব্যক্তিকে আসামি করা হয়েছে, সেই ব্যক্তি আসলে তিনি নাকি তার সঙ্গে নামের মিল থাকা অন্য কেউ, তা তিনি নিশ্চিত নন।

আজ সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি এ বিষয়ে বেশি কিছু জানি না। আমাদের আইনি দল বিষয়টি খতিয়ে দেখছে। মামলার নথিতে আমার নামে ও আমার বাবার নামের কিছু অসঙ্গতি রয়েছে। আমি নিশ্চিত নই যে এটি আসলেই আমি কি না। যদি আমি হই, তাহলে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।' 

গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সেখ বশির। 

মামলার বিষয়ে তিনি বলেন, 'যারা প্রতিবাদ করছেন, তাদের সঙ্গে আমি একমত নই। আমি মনে করি তাদের ভুল তথ্য দেওয়া হয়েছে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহান শাহ নামের (৩০) এক যুবক গুলিতে নিহত হন। এ ঘটনায় করা মামলায় আসামির তালিকায় নাম রয়েছে 'শেখ বশির উদ্দিন ভূঁইয়া' নামের এক ব্যক্তির।

এ নামের সঙ্গে উপদেষ্টা সেখ বশিরের নামের আংশিক মিল রয়েছে। এমনকি তার বাবার নামের সঙ্গেও মামলায় অভিযুক্তের বাবার নামের আংশিক মিল রয়েছে।  

সোহান হত্যার ঘটনায় তার মা সুফিয়া বেগম বাদী হয়ে রাজধানীর রামপুরা থানায় গত ১৮ অক্টোবর একটি হত্যামামলা করেন। মামলায় ৫৭ জনের মধ্যে শেখ বশির উদ্দিন ভূঁইয়া ৪৯ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বাবার নাম উল্লেখ করা হয়েছে শেখ আকিজ উদ্দিন ভূঁইয়া। 

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সোহান শাহ। তাঁর গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি ভারগো গার্মেন্টস কারখানায় মেকানিক্যাল বিভাগের প্রকৌশলী হিসেবে চাকরি করতেন। গত ১৯ জুলাই রাজধানীর রামপুরা সিএনজি স্টেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন সোহান শাহ।

মামলায় বলা হয়, সেদিন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগসহ অন্যরা ছাত্র–জনতার আন্দোলনে নির্বিচার গুলি চালায়। তখন সোহান শাহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে সোহান শাহকে স্থানীয় ফারাজী হাসপাতালে নেওয়া হয়। তখন ওই হাসপাতালের মালিক ইমন ফারাজীর নির্দেশে (মামলার ১৯ নম্বর আসামি) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পরে সোহান শাহকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানেই গত ২৪ আগস্ট তিনি মারা যান।

এ বিষয়ে সুফিয়া বেগম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'যখন আমার ছেলে মারা যায়, তখন আমি পাগলের মতো ছিলাম। কয়েকজন আমাকে মামলার নথিতে স্বাক্ষর করতে বলেছিলেন, আমি স্বাক্ষর করেছিলাম। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা আমি জানি না। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, মামলায় নাম থাকা আসামির পুরো নামের সঙ্গে সেখ বশিরের নামের মিল নেই। তবে ঠিকানা মিল রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

হত্যামামলা / উপদেষ্টা / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net